জয়ের ধারা বজায় রাখতে শুক্রবার ঘরের মাঠে নামছে কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ফের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর। এখনও পর্যন্ত ৭টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচে জিতেছে শ্রেয়স আইয়াররা। নাইটরা কি পারবে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখতে এখন সেটাই দেখার।

এদিনের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম একাদশ প্রায় একই রাখছে। জানা যাচ্ছে, কেকেআর যখন ফিল্ডিং করবে, তখন রিঙ্কু সিংকে নাও খেলানো হতে পারে। রিঙ্কুর পরিবর্তে সুয়স শর্মা বা বৈভব আরোরাকে খেলানো হতে পারে। গত কয়েক ম্যাচের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ফিল সল্ট ও সুনীল নারিন দুর্ধর্ষ ব্যাটিং ফর্মে রয়েছে। ফিল সল্ট ও নারিন যদি বড় রান করে ফেলে তাহলে কেকেআর বড় রান করে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিগত বেশ কিছু ম্যাচে মিচেল স্টার্ককে ভালো ফর্মে দেখা যায়নি। স্টার্কের বিরুদ্ধে অন্য কোনও খেলোয়াড়কে নামানোর কথা ভাবছে কেকেআর। শেষ পর্যন্ত স্টার্ক খেলতে নামেন কিনা, এখন সেটাই দেখার।

অন্যদিকে পঞ্জাব কিংস গত ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচেই হেরেছে। দুই ম্যাচে জিতেছে। পর পর ম্যাচ হারার পর গত ম্যাচে জিতেছে পঞ্জাব। এদিনের ম্যাচ যদি পঞ্জাব কিংস জিততে পারে, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যেতে পারবে। এদিনের ম্যাচেও খেলতে পারবেন না পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন। সম্ভবত পরের ম্যাচে খেলায় ফিরতে পারেন তিনি। শিখর ধবনের অনুপস্থিতিতে জনি বেয়ারস্টো বা রিলি রোসউ পঞ্জাবের হয়ে ওপেন করতে পারেন।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের