সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: সন্দেশখালিতে শেখ শাহজাহানের আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে। এমনটাই দাবি সিবিআই- এর । শুক্রবার সন্ধ্যায় সিবিআই এর পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সন্দেশখালির(Sandeshkhali) মল্লিকপাড়ার শেখ শাহজাহানের আত্মীয়ের বাড়ির ঘরের মেজে খুঁড়ে মিলেছে তিনটি বিদেশি রিভলবার একটি দেশি রিভলভার ,  একটি পুলিশ রিভলভার ও একটি বিদেশী পিস্তল এবং একটি দেশি পিস্তল। এছাড়া পাওয়া গিয়েছে ৯এমএম বুলেট ১২০ টি ,৪৫ ক্যালিবার কার্তুজ ৫০ টা, ৯ এম এম কার্তুজ ১২০টা, ৩৮০ কার্তুজ ৫০টি এবং ৩২ কার্তুজ ৮টি। এছাড়াও সেখান থেকে মিলেছে, কিছু দেশি বোমা। ওই বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ইডির অফিসারদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া ল্যাপটপ অন্যান্য জিনিসপত্র।

পাওয়া গিয়েছে শেখ শাহজাহানের(Sk.Sahajahan) বেশ কিছু আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আই কার্ড। শুক্রবার বিস্ফোরকের সন্ধানে নামানো হয় রোবট। এলাকা ঘিরে ফেলেছিলেন এনএসজির বম্ব স্কোয়াডের অফিসাররা। সন্দেশখালিতে পাঁচটি টিমে ভাগ হয়ে বাসন্তী রোডের পাশে ভেড়ি ঘেরা বাড়িতে দুপুর থেকে শুরু হয় তল্লাশি অভিযান। সন্দেশখালিতে ঘটনাস্থলে কন্ট্রোল রুম(Controll Room) তৈরি করা হয়। সেখান থেকে রোবট(Robort) দিয়ে তল্লাশি অভিযান শুরু করে এন এস জির টিম। তল্লাশির সময় ওই এলাকাটি ঘিরে ফেলে এনএসজি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গ্রামের মানুষজন, সাংবাদিক এবং গাড়ির চালকদেরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। রাতে জোড়ালো আলো এনে অভিযান চালাতে থাকে কেন্দ্রীয় এজেন্সি।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,সন্দেশখালি আগারহাটি গ্রামে(Agarhati Village) শুক্রবার যায় এনএসজি টিম। তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে সকাল থেকেই সিবিআই এর আধিকারিকরা তল্লাশি চালিয়ে বাড়ির মেজে ভেঙে মাটির নিচ থেকে অত্যাধুনিকমানের প্রচুর বিদেশী আগ্নেয়অস্ত্র উদ্ধার করে। এই তৃণমূল নেতা ঘনিষ্ঠর বাড়িতে অত্যাধুনিক মনের বোমা রয়েছে। এমনটাই খবর পাওয়ার পর ওই এলাকায় আসেন এনএসজি(NSG) টিম। একেবারে রোবট নামিয়ে ও আল্টা ভায়োলেট রে চেক করার বিশেষ মেশিন নিয়ে আসা হয়েছে। বোম নিষ্ক্রিয় করার জন্য করার জন্য বিশেষ মেশিন নিয়ে আসা হয়েছে।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের