আখের রসের জাদুকরী উপকারিতা

Share:

নিজস্ব প্রতিনিধি  : দোকান বাজারে যেখানেই যাই আখের রস দেখতে পাই। অনেকে খান অনেকে বা এড়িয়ে যান। এটি খুব সহজলভ্য। তবে আপনি কি জানেন  এর উপকারিতা ? আখ বা আখের রস হলো প্রাকৃতিক মিনারেল ওয়াটার যা আমাদের শুধু তৃষ্ণা নিবারণ করে না বিভিন্ন রোগ প্রতিরোধেও কার্যকারী ভূমিকা গ্রহণ করে। জেনে নিন আখের গুরুত্ব।

দাঁতের যত্নে : দাঁত ভালো রাখতে আখের রস খুবই উপকারী। ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজ উপাদান দাঁতকে ক্ষয়ের হাত থেকে বাঁচায় এবং নিঃশ্বাস এর দুর্গন্ধ থেকে মুক্তি দেয়।

কিডনি ভালো রাখতে : চিকিৎসকদের মতে, আখের রস নিয়মিত আখের রস পান করলে মূত্রনালির ইনফেকশন দূর হয়। এতে আছে প্রাকৃতিক অ্যালকালাইন যা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এছাড়াও এটি শরীরের প্রোটিনের মাত্রা বাড়িয়ে তোলে, কিডনির সুস্থতা বজায় রাখে।

হজম শক্তির বৃদ্ধিতে : আখের রসে থাকা পটাশিয়াম এবং ফাইবার হজম শক্তি কে দ্রুত বৃদ্ধি করে। কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যাকে সহজেই দূর করে ফেলে আখের রস। হজমের সমস্যায় ভুগছেন প্রতিদিনের খাদ্যের রুটিনে যদি এক গ্লাস আখের রস রাখতেই পারেন।

হাড়ের মজবুতিতে : হাড় ক্ষয়ে যাওয়ার হাত থেকে সাহায্য করে আখ। বাড়ন্ত শিশু কিশোররা যদি আখ চিবিয়ে রস পান করে তাহলে দাঁতের সমস্যা কম হয়। আখের রসে ক্যালসিয়াম থাকে যা দাঁত ও হাড়ের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

ত্বকের যত্নে : আপনি কি জানেন ব্রণের মতো ত্বকের সমস্যা দূর করতে আখের রস কতটা উপকারী? সপ্তাহে একদিন আখের রসের সাথে মুলতানি মাটি ও নিমপাতা মিশিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে মিনিট পনেরো অপেক্ষা করার পরে ভেজা নরম তোয়ালে দিয়ে মুখটা পরিষ্কার করে মুছে ফেলুন।ফল পাবেন হাতেনাতে।

তবে আখের রস খাওয়ার জন্য স্বচ্ছতা ধরে রাখতে বাড়িতে তৈরি করে খাওয়াই শ্রেয়। আখের রস যেগুলো রাস্তায় হাটে বাজারে পাওয়া যায় সেগুলি মোটেই স্বাস্থ্যকর নয়। কারণ যন্ত্র ঠিকঠাক পরিস্কার হয় না, আবার রাস্তার ধুলো বালি জমে।

ঝাড়খণ্ডের রামগড়ে ট্রাক ও গাড়ির ভয়াবহ সংঘর্ষ, মৃত ৭

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট

Jio-র ৩৪৯ টাকার রিচার্জে বিনামূল্যে মিলছে ৩১ হাজার টাকার এআই সার্ভিস

Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

মা কামাখ্যার বিশেষ কৃপা পেতে চান? অম্বুবাচী নিবৃত্তির পর শুধু এই কাজ করুন