সাদা পোশাক থেকে ঘামের হলদেটে দাগ তুলবেন কী করে

Share:

নিজস্ব প্রতিনিধি :  গরম থেকে বাঁচতে সুতির জামা পরে থাকি আমরা। তবে অনেকেই গরমের তীব্রতার জন্য সাদা রংয়ের জামা পরে থাকে। এই ধুলো গরমে ঘেমে নেয়ে সাদা জামা আর সাদা জামা নেই! হঠাৎ দেখলেন সাদা জামা হলুদ চিটচিটে হয়ে গেছে। কি করবেন ভেবে পাচ্ছেন না ! তবে আর চিন্তা না করেই নিমেষেই দূর করুন সাদা ময়লার দাগ।এর জন্য আপনাকে কাঠ খড় পোড়াতে হবে না। শুধু একটু জানতে হবে সঠিক উপায়।

বেকিং সোডা এবং জলের মিশ্রণ : জামা কাচার আগে দাগ লাগা অংশটি ভিজিয়ে রাখতে হবে। বিশেষ একটি মিশ্রণে ভিজিয়ে রাখলেই দাগ দূর হবে। এর জন্য তেমন কিছু লাগে না। বেকিং সোডা এবং জল দিয়ে সেই মিশ্রণ সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। দাগ লাগা অংশে বেকিং সোডার মিশ্রণ মাখিয়ে রেখে দিন বেশ কিছুক্ষণ। তার পর সাবান জলে ডুবিয়ে রাখুন।

সঠিক ডিটারজেন্ট : সাদা পোশাক ভাল রাখতে মোক্ষম উপায় হল সঠিক ডিটারজেন্ট বেছে নেওয়া। রোজকার পোশাক যে সাবান দিয়ে কাচেন, তা দিয়ে সাদা জামা কাচা যাবে না। এর জন্য সঠিক পাউডার বেছে নিন।

আলাদা করে রাখা : সাদা পোশাক খুব সাবধান। সব সময়ে আলাদা করে কাচতে হবে। অন্যান্য রঙিন পোশাকের সঙ্গে মিশিয়ে ফেললে চলবে না। ওয়াশিং মেশিনে দিলেও এক নিয়ম। ভুলেও গুলিয়ে ফেলা যাবে না।

নিরাপদ স্থানে রাখা :  গরমের দাপুটে রোদে সাদা পোশাক শুকোতে না দেওয়াই ভাল। অতিরিক্ত রোদও সাদা পোশাক হলদেটে করে দিতে পারে। তাই এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট

Jio-র ৩৪৯ টাকার রিচার্জে বিনামূল্যে মিলছে ৩১ হাজার টাকার এআই সার্ভিস

Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

ভেনিজুয়েলার ভূমিকম্পে ২৩৫ জন নিহত ও ৪৩০০ জন আহত

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

মা কামাখ্যার বিশেষ কৃপা পেতে চান? অম্বুবাচী নিবৃত্তির পর শুধু এই কাজ করুন