তৃতীয় দফায় ৩৯২ জন কোটিপতি, শুধু বিজেপিরই ৭৭ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৭ মে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যের ৯৫ কেন্দ্রে হতে চলেছে ভোট গ্রহণ। বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে ১,৩৫২ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন। আর তৃতীয় দফাতেও কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি।

বেসরকারি নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) তথ্য অনুযায়ী, তৃতীয় দফায় ভোটের ময়দানে নামা ১,৩৫২ জন প্রার্থীর মধ্যে ৩৯২ জনই কোটিপতি। অর্থা‍ৎ মোট প্রার্থীদের ২৯ শতাংশই ধনকুবের। আর প্রার্থীদের গড় সম্পত্তি ৫.৬৬ কোটি টাকা। ৩৯২ জন কোটিপতি প্রার্থীর মধ্যে ১৬৩ জনেরই পাঁচ কোটি বা তাঁর বেশি টাকার সম্পত্তি। ২ কোটি থেকে ৫ কোটি টাকার মালিক ১০২ জন। আর ১২৭ জনের সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। ৪২৬ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকার কম। ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার মালিক ৩৭২ জন।

ধনীদের প্রার্থীদের করার নিরিখে সব দলকে টেক্কা দিয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি। তৃতীয় দফায় ৮২ আসনে লড়ছে বিজেপি। তার মধ্যে ৭৭ আসনের প্রার্থীই কোটিপতি। দক্ষিণ গোয়ায় বিজেপির হয়ে লড়তে নামা পল্লবী ডেম্পো তৃতীয় দফায় সবচেয়ে ধনী প্রার্থী। তার সম্পদের পরিমাণ ১,৩৬১ কোটি টাকা। বিজেপির ৮২ প্রার্থীর গড় সম্পদের পরিমাণ ৪৪ কোটি ৭ লক্ষ টাকা।  ধনীদের প্রার্থী করার নিরিখে বিজেপির পরে রয়েছে কংগ্রেস। ৬৮ আসনে লড়া মল্লিকার্জুন খাড়গেদের দলের ৬০ প্রার্থীই কোটিপতি। ১০০ শতাংশ ধনী প্রার্থী  হলেন ছয় দলের। ওই ছয়টি দল হল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), রাষ্ট্রীয় জনতা দল, এনসিপি (শরদচন্দ্র পওয়ার), এনসিপি (অজিত গোষ্ঠী), শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী)।

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের