টি ২০ বিশ্বকাপে ভারতীয় দল বাছাইয়ে স্বজনপোষণের ছায়া!

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার টি ২০ বিশ্বকাপের জন্য ১৫ জন সদস্যের দল ঘোষণা করেছে ভারত। কিন্তু এই ভারতীয় দল ঘোষণাতেও রয়েছে স্বজনপোষণের ছায়া। টি ২০ বিশ্বকাপের দলে এমন কয়েকজনকে রাখা হয়েছে, যাদের পারফরমেন্স চলতি আইপিএল মরশুমে আশানুরূপ নয়। কিন্তু তা সত্বেও তাঁকে রাখা হয়েছে।

এবারে টি ২০ বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া। সূর্যকুমার ও হার্দিক দুজনেই মুম্বই ইন্ডিয়ান্সের খেলছেন। কিন্তু এবারে আইপিএলের মরশুমে দুই খেলোয়াড়ের পারফরমেন্স তেমন আশানুরূপ নয়। এবারের আইপিএলে হার্দিক পাণ্ডিয়া ব্যাটে বলে উভয় ক্ষেত্রেই তেমন নজর কাড়তে পারেনি। অন্যদিকে ভারতীয় দলে কুলদীপ যাদব, অক্ষয় প্যাটেল ও অর্শদীপ সিংকে রাখা হয়েছে। অর্শদীপকে এবারের আইপিএল মরশুমে পঞ্জাব কিংসের হয়ে খেলানো হচ্ছে। কিন্তু অর্শদীপকে ভারতের পিচে তেমন প্রভাব বিস্তার করতে দেখা যায়নি। এবারের আইপিএলে কুলদীপ যাদব দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছে। সেখানেও স্পিনার হিসাবে তেমন প্রভাব ফেলতে পারেননি কুলদীপ। এদিকে ভারতের প্রথম একাদশে যশস্বী জয়সওয়ালকে রাখা হয়েছে। কিন্তু রাজস্থান রয়্যালসের অধিনায়ক একটি ম্যাচ ছাড়া কোনও ম্যাচেই তেমন ছাপ ফেলতে পারেনি। সম্প্রতি একটি ম্যাচে শতরান হাঁকিয়েছেন যশস্বী। কিন্তু বাকি ম্যাচে শুরুর দিকেই আউট হয়ে যান তিনি।

এবারে আইপিএলে মরশুম শুরুর পর থেকে বেশ কয়েকজন খেলোয়াড় নজর কড়েছিল। সেইসব খেলোয়াড়দের মধ্যে রয়েছে ময়াঙ্ক যাদব, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মার নাম। লখনউ সুপার জায়েন্টসের খেলোয়াড় ময়াঙ্ক যাদব আইপিএলে সব কটি ম্যাচ খেলতে না পারলেও প্রথম দুটি ম্যাচে নজর কেড়েছিল। ময়াঙ্কের বল সামলাতে অনেক ব্যাটসম্যানকেই বেগ পেতে হয়েছে। কিন্তু চোটের কারণে এখন তাঁকে খেলানো হচ্ছে না। এদিন ভারতের প্রথম একাদশ বাছাইয়ের সময়ে ময়াঙ্ককে বিবেচনার মধ্যেই রাখা হল না। অন্যদিকে পঞ্জাব কিংসের হয়ে খেলা শশাঙ্ক সিং বা আশুতোষ শর্মাকেও বিবেচনার মধ্যে রাখা হয়নি। শশাঙ্ক ও আশুতোষের জুটি অনেকসময়ই পঞ্জাবকে জয় এনে দিতে সাহায্য করেছে। কিন্তু এবারে এই দুজনের মধ্যে একজনকে ১৫ জনের দলে নেওয়ার ব্যাপারে চিন্তা করা হয়নি।

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি