হাইকোর্টে ফের  জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে পার্থকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন  প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টানা ২ বছর ধরে তিনি রয়েছেন জেলবন্দি। ইডির গ্রেফতারি পর থেকেই জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্ত হন পার্থ। তবে মেলেনি সুরাহা। এই আবহে মঙ্গলবার ফের প্রাক্তন শিক্ষামন্ত্রীর  জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।

এদিন আদালতে  পার্থর  গ্রেফতারি নিয়ে ইডিকে প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইডির উদ্দেশে বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন,’পার্থকে কি এখনও  হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে?’ তা শুনেই ইডি আইনজীবী জানান,বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত একজন মিডিল ম্যানের সম্পত্তির খোঁজ মিলেছে। তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।  সঠিক পথে তদন্ত এগিয়ে চলছে। এরপরেই কলকাতা হাই কোর্ট  জানান, এখনই জামিন পাবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। এরফলে এখনও জেলেই থাকতে হবে পার্থকে।

অন্যদিকে পার্থর তরফে এদিন আদালতে বলা হয়, নিয়োগ মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট উদ্ধার হওয়া সমস্ত টাকার দায় তাঁর উপর চাপিয়ে দেওয়া হয়েছে।  তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নেই। তবে এদিন পার্থ আবেদন গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, ২০২২ সালে  নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। নিম্ন আদালতে ইডি এবং সিবিআইয়ের আনা সেই অভিযোগের শুনানি চলছে।  তবে কবে প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পাবেন পার্থ? তা এখন অধরাই থেকে গেল।  

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়