দিল্লির ১০০ স্কুলে বোমা হামলার হুমকি, পড়ুয়াদের ফেরানো হল বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে বোমা হামলার হুমকি। বুধবার  ইমেলের মাধ্যমে  বোমা হামলার হুমকি আসে দিল্লি এবং নয়ডার বেশ কয়েকটি স্কুলে। তৎক্ষণাৎ খালি করে দেওয়া হয় সমস্ত স্কুল। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে  তল্লাশি অভিযান শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে প্রথম বোমা হামলার হুমকি আসে দিল্লির চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, পূর্ব দিল্লির ময়ূর বিহারের মাদার মেরি স্কুল এবং দ্বারকার দিল্লি পাবলিক স্কুলে। তারপর থেকে আরও বেশ কয়েকটি স্কুলেও আসে বোমা হামলার হুমকি। এদিনের এই হুমকিতে লেখা ছিল,   ক্যাম্পাসের মধ্যে বিস্ফোরক রয়েছে। যারফলে শুরু হয় আতঙ্ক।

অন্যদিকে বুধবার মাদার মেরি স্কুলে চলছিল পরীক্ষা। আর তখন আসে বোমা হামলার হুমকি। এরফলে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা। স্কুলের তরফে জরুরি অবস্থা ঘোষণা করে সকলকে  অবিলম্বে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিভাবকদের কাছে ইমেল করে স্কুলের তরফে জানান হয়েছে, ‘স্কুল একটি ই-মেইল পেয়েছে যা শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা পড়ুয়াদের দ্রুত বাড়ি পাঠিয়ে দিচ্ছি।‘স্থানীয় পুলিশকে খবর দেওয়ার পর স্কুল চত্বর খালি করে দিয়েছে। তল্লাশি দল এখনও সন্দেহজনক কিছু পায়নি। তবে কারা এই ইমেল করেছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা