শ্বশুরের সম্মতিতেই শাশুড়িকে বিয়ে জামাই বাবাজির

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকা: কবি সেই কবেই বলে গিয়েছিলেন, ‘প্রেমের খেলা কে বুঝিতে পারে?’ স্ত্রী মারা যাওয়ার পরে দুই ছোট সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে ডেরা বেঁধেছিলেন জামাই বাবাজীবন। আর শ্বশুরের ভিটেতে থাকতে থাকতেই শাশুড়ির সঙ্গে মনে দেয়া-নেয়ায় জড়িয়ে পড়লেন। গোপন কথাটি গোপন রইল না বেশিদিন। একদিন ফাঁস হয়ে গেল দু’জনের পরকীয়ার সম্পর্ক। গ্রামবাসীদের হাতে পাকড়াও হলেন দুজন। শেষ পর্যন্ত শ্বশুরের সম্মতিতেই শাশুড়িকে বিয়ে করে নতুন ঘর সংসার শুরু করলেন জামাই বাবাজীবন।

ঘটনাটি ঘটেছে বিহারের বাঁকায়। দোলেশ্বর সারভে ও তাঁর স্ত্রী গীতা দেবী দারভের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল সিকন্দর যাদব নামে এক যুবকের। বিয়ের কয়েক বছরের মাথাতেই দুই ছোট সন্তান রেখে না ফেরার দেশে পাড়ি জমান দিলেশ্বরের মেয়ে। দুই সন্তানকে বড় করে তুলতে শ্বশুরের ভিটেয় ডেরা বাঁধেন সিকন্দর। কয়েক মাসের মধ্যেই শাশুড়ির প্রেমে পড়েন তিনি। একই দশা হয় শাশুড়ি গীতা দেবীরও। তিনিও স্ত্রী-হারা জামাইয়ের প্রেমে পড়েন। দুজনেই চুটিয়ে প্রেম করতে থাকেন।

জামাই-শাশুড়ির পরকীয়ার বিষয়টি অবশ্য বেশিদিন গোপন থাকেনি। তক্কে-তক্কে থেকে একদিন দুজনকেই পাকড়াও করেন মহল্লাবাসীরা। তড়িঘড়ি বসানো হয় সালিশি সভা। ওই সালিশি সভাতেই স্ত্রীর সঙ্গে জামাইয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে সম্মতি জানান শ্বশুর দিলেশ্বর দারভে। তড়িঘড়ি নিয়ে আসা হয় সিঁদূরের কৌটো। জনরোষ থেকে বাঁচতে শাশুড়ির সিঁথিতে সিঁদূর পরিয়ে দেন গুণধর জামাই বাবাজীবন। পরে ওই বিয়েকে আইনি স্বীকৃতি দিতে কোর্ট ম্যারেজেরও ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই শাশুড়ির সঙ্গে জামাইয়ের বিয়ের ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?