হাওড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় কড়া পদক্ষেপ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : হাওড়ার পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল তৃণমূল। সাসপেন্ড করা হয়েছে ৩ জন তৃণমূল কর্মীকে। সাসপেন্ড হওয়া ৩ জনের মধ্যে ২ জন তৃণমূলের পদাধিকারী। এদের মধ্যে ১ জনকে পুলিশ গ্রেফতারও করেছে।

সাসপেন্ড হওয়া ৩ তৃণমূল কর্মী হলেন শেখ সাজিদ, ভোলা চক্রবর্তী ও আজাহার লস্কর। ভোলা বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। আজহার লস্কর এলাকার সহ সভাপতি। সাসপেন্ড হওয়া ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত শেখ সাজিদ ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। যদিও সাজিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছেন কল্যাণ। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আমার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।‘

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বাঁকড়ার ৩ নম্বর পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি চালায় ৩ জন দুষ্কৃতী। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রাণে বাঁচতে টেবিলের তলায় লুকিয়ে পড়েন পঞ্চায়েত প্রধান। এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের বাবা সহ ২ জন জখম হন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ভোলা ছাড়াও নবাব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে পঞ্চায়েত অফিসে যারা গুলি চালিয়েছিল, তাদের এখনও ধরতে পারেনি পুলিশ।

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের