চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিষের পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন পুরুলিয়ার নির্দল প্রার্থী

নিজস্ব প্রতিনিধি : এবারের নির্বাচনে কখনও ট্রাক্টরে চেপে আবার কখনও গরুর গাড়িতে করে নির্বাচনী প্রচারে বেরোতে দেখা গিয়েছে প্রার্থীকে। এবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অভিনব পন্থা নিতে দেখা গেল এক প্রার্থীকে। মহিষের পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন পুরুলিয়ার এক নির্দল প্রার্থী।

এদিন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কুড়মি সমাজের হয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন অজিত প্রসাদ মাহাতো। অজিতবাবু আদিবাসী কুড়মি সমাজের মূল উপদেষ্টা। পুরুলিয়ার রাঁচি রোড এলাকা থেকে প্রায় এক হাজারেরও বেশি সমর্থকদের নিয়ে মহিষের পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন অজিত। শুধু মহিষ নয়, ভেড়া, মুরগি নিয়েও মিছিলে হাঁটতে দেখা যায় সমর্থকদের। এদিন সমর্খকদের মধ্যে উচ্ছাস এতটাই ছিল যে জেলা শাসকের অফিসের সামনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিন মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কুড়মি সমাজের নির্দল প্রার্থী অজিত প্রসাদ জানান, তিনি জয়ী হলে কুড়মি জাতিকে তপশিলী উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করবেন। এই এলাকায় পরিবেশকে নষ্ট করা হচ্ছে। বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে পরিবেশকে বাঁচাতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ