হামাসকে পাল্টা জবাব ইজরায়েলের, রাফায় ভয়াবহ হামলা, নিহত ১৯

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েলে রকেট হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী। আর সেই হামলার জবাব দিতেই রাফায় ভয়াবহ হামলা চালাল ইজরায়েল বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইজরায়েলি  বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৯ জন। এই হামলার প্রসঙ্গে ইজরায়েল বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ থেকে কারেম সালন ক্রসিং এলাকার দিকে ১০টি প্রজেক্টাইল ছোড়া হয়েছে।     

মিশরের সীমান্তবর্তী গাজার রাফাহ শহরটিতে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। আর সেখানেই হামলা চালাল ইজরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যরাতের ঠিক আগে রাফা শহরের আরেকটি বাড়িতে ইজরায়েলি বিমান হামলায় এক শিশুসহ নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে।  পাশাপাশি প্রাণ হারিয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে গাজা-ইজরায়েল বিধ্বংসী যুদ্ধ। প্রায় সাত মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। এখনও পর্যন্ত ইজরায়েল-হামাস যুদ্ধে বলি হয়েছে ৩৪ হাজার ৬৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৯০৮ জন। বাস্তুচ্যুত হয়েছে গাজার ১৭ লাখেরও বেশি বাসিন্দা। ইজরায়েল-হামাস হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ৩২০ জন সেনা। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছেন নারী ও শিশুরা। কারণ ইতিমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু। আহত হয়েছেন শতাধিক শিশু।

প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’