দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, জারি হল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যজুড়ে কালবৈশাখীর দাপটের পরেই দিঘায় বেড়েছে প্রবল জলোচ্ছ্বাস। গার্ড ওয়াল টপকে মেরিন ড্রাইভে আছড়ে পড়ছে ঢেউ। প্রবল জলোচ্ছ্বাসে জল জমে গিয়েছে মেরিন ড্রাইভে। সোমবার রাত থেকে বদল হয়েছে আবহাওয়া।  বর্তমানে দিঘা উপকূলে জারি হয়েছে সতর্কতা।

তীব্র দাবদাহের পর সোমবার রাত থেকেই বদলে গিয়েছে আবহাওয়া। হালকা বৃষ্টি এবং ঝড়ের জেরে দিঘার সমুদ্র উত্তাল হয়েছে। বর্তমানে ৮ ফুট থেকে ১০ ফুট উচ্চতার ঢেউ গার্ড ওয়াল টপকে মেরিন ড্রাইভে আছড়ে পড়ছে।   মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ  করা হয়েছে। পর্যটকদের জন্য জারি হয়েছে সতর্কতা। জলোচ্ছ্বাসের মধ্যেই প্রাকৃতিক শোভা উপভোগে ব্যস্ত পর্যটকরা।  এই মুহূর্তে উপস্থিত পর্যটকরা কার্যত দিঘায় মেজাজে রয়েছেন। সমুদ্র সৈকতে দিঘার বড় বড় ঢেউ উপভোগ করছেন।  তবে যাতে না কোন দুর্ঘটনা হয় সেই দিকেই নজর রেখেছে প্রশাসন।

উল্লেখ্য, সোমবার রাত থেকে কালবৈশাখী ও বৃষ্টির জোরা ফলায় দিঘার সমুদ্র ফুলে ফেঁপে উঠেছে।  মঙ্গলবার সকাল থেকেই দিঘার আবহাওয়া বদল হয়েছে।  ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে। বাড়ছে জলোচ্ছ্বাস।  এদিন তিন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা ।  বাংলার উপকূলে মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। 

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, অভিযুক্ত ৪

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!