সারা দেশ তোলপাড় ‘ভূতুড়ে মল’ নিয়ে! জেনে নিন আসল রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি : আপনি শুনলে অবাক হবেন যে, দেশে ভূতুড়ে মলের সংখ্যা ক্রমাগতই বেড়েই চলেছে।কলকাতাতেও এমন ‘ঘোস্ট শপিং সেন্টার’ এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে শপিং মলে কি এবার ভূতের উপদ্রব হল ? ঠিক ধরেছেন, একদমই তাই। তবে এই ভূতের আবাসস্থল হল ফাঁকা জায়গা। জেনে নিন এই ‘ ভূতুড়ে শপিং মলে’র রহস্য।

নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া তাদের রিপোর্টে ‘ভূতুড়ে শপিং মল’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ‘থিঙ্ক ইন্ডিয়া থিঙ্ক রিটেইল 2024’ নামে প্রকাশিত এই রিপোর্টে এমন 8 শহরের নামও প্রকাশ করেছে, যে শহরগুলোতে এই ধরনের ভূতুড়ে মলের সংখ্যা বেড়ে গিয়েছে।এই শহরের তালিকায় রয়েছে কলকাতাও।

এখন প্রশ্ন হল হঠাৎ করে এই ভূতুড়ে শপিং মল বেড়ে যাচ্ছে কেন ? বুঝতে পারছেন না তো ! আসুন সহজভাবে বোঝায়। যে শপিং মলগুলোর ৪০ শতাংশেরও বেশি জায়গা খালি থাকে তাকে বলা হয় ঘোস্ট মল। আর এখন তো দেখতেই পাচ্ছেন কি হারে অনলাইন শপিং এর প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। ঘরে বসেই যে সুবিধে পাচ্ছে বাইরে বেরিয়ে তা আর কজন নেবে। একটা কনফার্ম অপশন, ব্যাস বাড়ির দোরগোড়ায় হাজির ডেলিভারি ম্যান।

ঠিক এই কারণেই কমেছে শপিং মলে কেনাকাটা করা। আর তাতেই ফাঁকা হতে বসেছে বহু শপিং মল। নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে, ভূতুড়ে মল -এর সংখ্যা ৫৭ থেকে বেড়ে ৬৪ টি। এই সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লোকসানের অঙ্কও বেড়েছে। রিপোর্ট মোতাবেক, ‘ভূতুড়ে মল’-এর সংখ্যা বৃদ্ধির কারণে ৬৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?