কী কী শর্তে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা  নির্বাচনের আবহে অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছে।  ১ জুন পর্যন্ত তিহার জেলের বাইরে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন  কি কি শর্তে সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিল?

১) অন্তর্বর্তী জামিন পেয়ে কেজরি  মুখ্যমন্ত্রীর দফতর বা  সচিবালয়ে কেজরি যেতে পারবে না।

২) তাঁকে ২ রা জুনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। 

৩) আবগারি দুর্নীতি মামলা সংক্রান্ত  কোন ফাইল দেখতে পারবে না ।

৪) এই মামলা নিয়ে কোন কিছু বলতে পারবে না ।

৫) আবগারি দুর্নীতি মামলার সাক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না ।

৬) ৫০ হাজার টাকা সিওরিটি বন্ড জমা দিতে হবে।

এদিন কেজরির অন্তর্বর্তী জামিনের শুনানি হয় বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। সেখানেই মেলে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন।   সুপ্রিমের নির্দেশে আজ শুক্রবার বা কাল শনিবার  জেল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী  মুক্তি পাবেন । শুক্রবার শুনানি চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিংঘভি আবেদন করে,  জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন করা হয়। কারণ ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা রয়েছে। তবে মনু সিংঘভি আবেদন সরাসরি না বলে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। অন্যদিকে আগামী ২৫ মে দিল্লির সাতটি আসনে রয়েছে লোকসভা নির্বাচন। আর তার আগেই  জেল থেকে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাতেই খানিক স্বস্তি পেল আম আদমি পার্টি ।

 

 

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?