অনেক ভিডিও প্রকাশ পাবে, ভোট হোক, অনেকে ধরা পরবে : শেখ শাহজাহান

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের মহকুমা আদালত শেখ শাহাজান,শেখ আলমগীর ও দিদার বক্সকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল। বসিরহাট মহকুমা আদালতে ভিডিও ভাইরাল নিয়ে বিস্ফোরক শেখ শাহজাহান(Sk. Sahajahan)। বসিরহাট মহকুমা আদালতের কোর্ট লক আপে ঢোকার সময় সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সবে তো শুরু ।এখনো অনেক ভিডিও(Video) বেরোবে ।ভোট হোক, সত্য ঘটনা বেরিয়ে পড়বে। অনেকে ধরা পড়বে। আগামী ২৪ মে পুনরায় আদালতে পেশ করা হবে তাঁদের। পুলিশ ভ্যানে ওঠার সময় শেখ শাহাজান নিজের মেয়েকে দেখে আদর করে গাড়িতে ওঠেন। শেখ শাহজাহান গাড়িতে ওঠার পর তার মেয়ে বাবাকে দেখে বলতে থাকে আমার আব্বা নির্দোষ প্রমাণ হবে।

শুক্রবার বসিরহাট মহাকুমা আদালতে(Bashirhat Court) সিবিআই এর আধিকারিকরা সঙ্গে একজন আইনজীবী ও কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে বসিরহাট মহকুমা আদালতে প্রবেশ করেন । তাদের হাতে গত দিনের যে অস্ত্র ভর্তি ব্যাগ ছিল সেই একই রকম ব্যাগ হাতে করে নিয়ে আদালতে প্রবেশ করেন তাঁরা।পাশাপাশি আজ সন্দেশখালির শেখ শাহাজাহান ও শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর সহ চারজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। কিছুক্ষণ পর বিচারকের এজলাসে পেশ করা হয় শেখ শাহজানকে । বিচারক তদন্তের স্বার্থে ফের ১৪ দিনের জেল হেফাজতে(Jail Cusody) পাঠান সকলকে। আবার তাদের ২৪ মে আদালতে পেশ করা হবে। এদিকে,নিরাপদ সর্দার বলেন,অনেক বছর বাদে সন্দেশখালির মানুষ এবার ভোট দিতে পারবেন।সন্দেশখালিতে বিজেপি তৃণমূল দু পক্ষই তো কেনা বেচা তে ওস্তাদ। যে যখন পারছে এটাকে ব্যবহার করছে। এতে সন্দেশখালির মানুষকে অপমান করা হচ্ছে।সন্দেশখালির মানুষের গণতান্ত্রিক চেতনাকে আঘাত করা হচ্ছে বলে অভিযোগ করেন নিরাপদ সর্দার।একবার তৃণমূল নাটক করে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে, একবার বিজেপি নাটক করে অক্সিজেন(Oxygen) নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তিনি। যখন বিজেপি দেখল যে আর কোন রাস্তা নেই তখন তারাও নাটক করা শুরু করল।

২০১১ সালের পর থেকে সন্দেশখালির(Sandeshkhali) মানুষ ভোট দিতে পারেন নি। এবার অনেক বছর বাদে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে বলে দাবি করেন নিরাপদ সর্দার। যদিও সিপিএম প্রার্থীর আনা এইসব অভিযোগ কে ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির পাল্টা অভিযোগ সন্দেশখালিতে শেখ শাহাজানকে বাংলাদেশ থেকে আমদানি করে এনে প্রতিষ্ঠিত করেছেন নিরাপদ সর্দাররা। অন্যদিকে,বিজেপি প্রার্থীর ভিডিও ভাইরাল নিয়ে রেখা পাত্র বলেন, শেখ শাহজাহানের চোখের জল পড়ছে ।সত্য মিথ্যা উনি কি বলবেন ?এতদিন মমতা ব্যানার্জির হাত মাথায় ছিল। এখন জেলে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত রাখছে তাই এই সব কথা বলছেন। আজ টাকির সুভার মোড়ে পদযাত্রার মধ্যে জনসংযোগে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে