সৌরভকে বোর্ড থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন বিরাট ভক্তরা

গত বুধবার কোহলির কাঁধ থেকে ওডিআই টিমের নেতৃত্বও কেড়ে নেয় বিসিসিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের টি-২০ অধিনায়কের পদ থেকে সরে গিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর পরিবর্তে রোহিত শর্মাকে কুড়ি-বিশের ফরম্যাটে ক্যাপ্টেন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে গত বুধবার কোহলির কাঁধ থেকে ওডিআই টিমের নেতৃত্বও কেড়ে নেয় বিসিসিআই। আর সাদা বলের উভয় ফরম্যাটেই অধিনায়ক করে দেওয়া হয় হিটম্যানকে। ফলে এবার থেকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে দেখা যাবে কিং কোহলিকে।

আর এই বিষয়টাই একদমই মেনে নিতে পারছেন না বিরাট ভক্তরা। গোটা বিষয়টির জন্য তারা ভীষণভাবে চটেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপর। সোশ্যাল মিডিয়াতে কোহলির ফ্যানেরা রীতিমতো হুমকি দিয়ে লিখেছেন, ‘আমরা সবাই মিলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বোর্ড থেকে বের করে দেব’। যা নিয়ে রীতিমতো তোলপাড় ক্রিকেট দুনিয়া।

বিরাটকে ওয়ান ডে দলের অধিনায়কের পদ থেকে সরানোর বিষয়ে গত বৃহস্পতিবার মুখ খুলেছিলে সৌরভ। বিসিসিআই সভাপতি জানিয়েছিলেন যে, ‘কোহলির পরিবর্তে রোহিতকে ক্যাপ্টেন করাটা ছিল বোর্ডের নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত। বোর্ড কোহলিকে অনুরোধ করেছিল যে টি-২০ দলের অধিনায়কত্ব না ছাড়ার জন্য। কিন্তু ও সেটা মানতে রাজি হয়নি। তাই নির্বাচকমণ্ডলী সিদ্ধান্ত নিয়েছে যে, সাদা বলে দুই ফরম্যাটে দু’জন অধিনায়ক রাখার চেয়ে একজনের কাঁধেই দায়িত্ব থাকা ভালো। কোহলি টেস্ট দলকে নেতৃত্ব দেবেন’। 

 

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের