মারাদোনার চুরি যাওয়া হাতঘড়ি উদ্ধার অসমে

এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: মারাদোনার চুরি যাওয়া হাতঘড়ি অবশেষে উদ্ধার হল অসমের শিবসাগর থেকে। শনিবার সকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজের টুইটার হ্যান্ডেলে এই সুসংবাদের খবর পোস্ট করেন। টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,‘মারাদোনার চুরি হয়ে যাওয়া হাতঘড়ি অবশেষে উদ্ধার হয়েছে। ঘড়িটি ছিল ওয়াজিদ হাসান নামে এক ব্যক্তির কাছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে।’

মুখ্যমন্ত্রীর পাশাপাশি অসম পুলিশের মহানির্দেশক ভাস্কর জ্যোতি মহন্ত হাতঘড়ি উদ্ধারের খবর দিতে গিয়ে জানান, ‘মারাদোনার চুরি যাওয়া হাতঘড়ি উদ্ধার হয়েছে। সেটি অক্ষত আছে।’

অসম পুলিশের তরফ থেকেও পৃথক বিবৃতি জারি করে হাতঘড়ি উদ্ধারের খবর দিতে গিয়ে বলা হয়েছে, ‘দুবাই পুলিশের তরফ থেকে  কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয়, ওয়াজিদ হাসান নামে এক ব্যক্তি মারাদোনার বহুমূল্য হুবলট ঘড়িটি চুরি করেছে। ওই তথ্যের ভিত্তিতে অসম পুলিশ বিশেষ একটি দল গঠন করে অভিযান চালায়। শনিবার সকালে শিবসাগরের বাসিন্দা ওয়াজিদ হুসেনের থেকে মারাদোনার চুরি যাওয়া ঘড়িটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওয়াজিদকে। তাঁর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।‘

একটি সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, শনিবার দুপুরে অসম পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করার কথা। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, অসম পুলিশের তরফ থেকে আর্জেন্টিনার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বহুমূল্য ঘড়িটি তাদের হাতে হস্তান্তর করা হবে।  

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের