বেলঘরিয়ায় ভোট প্রচারে সুজন চক্রবর্তীর ‘সাদা চুল’ নিয়ে কটাক্ষ মদন মিত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, কামারহাটি: বেলঘরিয়ায় প্রকাশ্যে নির্বাচনী প্রচার মঞ্চ থেকে সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে টিপ্পনি কাটলেন মদন মিত্র। এদিকে মদন মিত্রকে পাল্টা দিলেন সুজন চক্রবর্তী। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম কামারহাটির(Kamarhati) রাজনৈতিক আঙিনা।বেলঘড়িয়ায় এক নির্বাচনী জনসভায় প্রকাশ্য মঞ্চ থেকে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধায়ক মদন মিত্র বলেন, আমি সিপিএম বলতে বুঝি বুদ্ধবাবুকে। এরা সিপিএম করেছে। আর এখনকার এগুলো কোন সিপিএম? দাঁত বের করে হাসতে হাসতে মোহম্মদ সেলিম(Md,Salim) চলে গেলন মুর্শিদাবাদ। সুজন চক্রবর্তী ঘুরছে।

খালি বলছেন একটা চান্স হবে ,একটা চান্স হবে। এই চুলগুলো পেকে গেছে রং মেখে নেব। দল ঠেলে দিয়েছে ওকে কামারহাটিতে। বলে চান্স নিবি। যা কামারহাটিতে মদন মিত্র(Madan Mitra) অপেক্ষা করছে তোর জন্যে। তোর সাদা চুল ভালো করে কালো করে পাঠিয়ে দেবে। একটু অপেক্ষা কর। এমনই ভাষায় সুজন চক্রবর্তীকে(Sujan Chakraborty) রাজনৈতিক নিশানা করলেন মদন মিত্র। এদিকে মদন মিত্রকে পাল্টা জবাব দিলেন সুজন চক্রবর্তী। দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, আমি মদন মিত্রকে শুভেচ্ছা জানাই। উনি আমার থেকে বয়সে বড় হবেন। আমি ওনাকে চিনি। বিধানসভায় অনেকবার দেখা হয়েছে।আমার পাকা চুল কালো করার কোনো আগ্রহ নেই। যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল। আমার পাকা চুলটা পাকাই থাকুক।

যার কালো চুল তার কালোই থাকুক। অন্য কারোর মতো আমি পাকা চুলকে কালো করতে পছন্দ করি না। মদন মিত্র আমার খবর বেশি রাখছেন। উনার উচিত নিজের শরীর নিয়ে বেশি ভাবাটা । যত সময়ে হচ্ছে ততই আসন্ন লোকসভা নির্বাচনে রাজনৈতিক প্রচারকে কেন্দ্র করে উত্তেজনায় ফুটছে সব পক্ষ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি সুস্থ হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর তাই লোকসভা নির্বাচ নের প্রচারে মাইক্রোফোন হাতে নিয়ে মদন মিত্র ফিরে আসতে চাইছেন তা পুরনো ফর্মে। ‘কালার ফুল বয় ‘এবং ‘ও লাভলি ‘বলে পরিচিত মদন মিত্র বেলঘরিয়াজ নির্বাচনী জনসভায় তাই রাজনৈতিক অহংকার দিয়ে বুঝিয়ে দিলেন তিনি এখনো ফর্মে আছেন। অপরদিকে সিপিএম নেতৃত্ব মদন মিত্রের এই রাজনৈতিক নিশানাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য মদন মিত্র প্রচারের আলোয় আসতে এই ধরনের পন্থা বেছে নিয়েছে। যার প্রভাব ভোট বাক্সে পড়বে না।

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

২৫ মে থেকে কলকাতা জুড়ে সৌরভের বায়োপিকের শুটিং, রাজকুমার আসছেন?

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

আরও এক মাস রাজ্যেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প