দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির বিরুদ্ধে মরণ-বাঁচনের ম্যাচে নামছে বেঙ্গালুরু

নিজস্ব প্রতিনিধি : রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই ম্যাচ জেতা ২ দলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ১২ পয়েন্ট রয়েছে ঋষভ পন্থদের। অন্যদিকে কোহলি-ডুপ্লেসিদের রয়েছে ১০ পয়েন্ট। এদিনের ম্যাচে বেঙ্গালুরু যদি হেরে যায়, তাহলে প্রথম চারে যাওয়ার আশা কোহলিদের শেষ হয়ে যাবে।

এদিনের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ খেলছেন না বলে জানিয়েছেন দলের কোচ রিকি পন্টিং। ঋষভের জায়গায় অধিনায়কত্ব করবেন অক্ষয় প্যাটেল। অন্যদিকে পর পর চার ম্যাচে খেলতে না পারা ডেভিড ওয়ার্নার এদিন মাঠে নামতে পারেন বলে জানা যাচ্ছে। গত শুক্র ও শনিবার ওয়ার্নারকে ট্রেনিং করতে দেখা গিয়েছে। এদিনের ম্যাচে ঋষভ পন্থ না থাকায় অভিষেক পোরেলকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন কোচ পন্টিং। ব্যাটিং লাইন আপ শক্তিশালী করতে মিডল অর্ডারে জোর দিচ্ছে দিল্লির টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে যশ ধুল বা কুমার কুষাগ্রর মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিরোধী শক্তিকে বিচার বিবেচনা করে বোলিং বিভাগ সাজাচ্ছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান পেসার জায়ে রিচার্ডসনকে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে দিল্লির স্পিনারদের সামলাতে তৈরি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের মধ্যে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। গত কয়েকটি ম্যাচে কোহলির স্পিনারদের বিরুদ্ধে খেলার রেকর্ড যথেষ্ট ভালো। শুধু কোহলিই নয়, মিডল অর্ডারে রজত পাতিদারের মতো ব্যাটসম্যান রয়েছেন যার স্পিনারের সামলানোর ভালো অভিজ্ঞতা রয়েছে। পাতিদার ছাড়াও উইল জ্যাকের মতো ব্যাটসম্যান রয়েছে বেঙ্গালুরুতে যে যাকে গত ম্যাচে দুর্ধর্ষ ফর্মে দেখা গিয়েছে। তবে এদিনের ম্যাচে গ্লিন ম্যাক্সওয়েলকে খেলানো হবে কিনা, তা এখনও ঠিক নেই। ম্যাক্সওয়েলকে না খেলানো হলে লকি ফার্গুসনকে খেলানো হবে বলে জানা যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ