‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটুসাহেব’, আবারও বোসকে নিশানা মমতার

রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে বাংলা থেকে সরিয়ে নেওয়ার আর্জি এবার প্রকাশ্যেই প্রধানমন্ত্রীকে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) বিরুদ্ধে এদিন আবারও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ রবিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে উদ্দেশ্য করে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। কেননা প্রধানমন্ত্রী এদিন রয়েছেন বাংলার মাটিতেই। এদিন মমতা আমডাঙার সভা থেকে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের(Raj Bhawan Kolkata) লাটুসাহেব। মেয়েরা যেতে পারছে না ভয়ে। আমি তো সাংবিধানিক সঙ্কটে পড়ে  গিয়েছি। কারণ আমার প্রয়োজন থাকলে রাস্তায় কথা বলতে হবে। কিন্তু রাজভবনে ঢুকতে পারছি না। এই রাজ্যপালের যে সব কীর্তি-কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে, সেই কারণে। কী প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়ার!’ ঘটনাচক্রে এদিনই কলকাতা পুলিশের তরফে রাজভবনের ৪জন কর্মীকে নোটিস পাঠানো হয়েছে রাজভবনে শ্লীলতাহানি ইস্যুতে থানায় এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে।

উল্লেখ্য, কলকাতার রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ, তাঁকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়া প্রলোভন দেখিয়ে একাধিকবার শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই নিয়ে তিনি হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর বয়ান রেকর্ড করে তদন্তও শুরু করেছে। যদিও রাজ্যপালের দাবি, পুলিশের কোনও এক্তিয়ারই নেই এই ঘটনার তদন্ত করার। কেননা রাজ্যপালের বিরুদ্ধে পদে থাকাকালীন সময়ে কোনও কিছুই বিরুদ্ধেই অভিযোগ করা যায় না। যেহেতু পদটি সাংবিধানিক তাই। যদিও পুলিশ তাঁদের মতো করে তদন্ত করে চলেছে। মজার কথা এই শ্লীলতাহানির ঘটনায় এখন আর বিজেপির কোনও নেতাই বোসের হয়ে মুখ খুলছেন না। আবার আদালতও পুলিশি তদন্তের ওপর কোনও স্থগিতাদেশ দিতে রাজী হয়নি।  

তবে শুধু এদিন নয়, মুখ্যমন্ত্রী গতকালও সরব হয়েছিলেন রাজ্যপালের বিরুদ্ধে। জানিয়েছিলেন যে তিনি আর রাজভবনে যাবেন না। গতকাল অর্থাৎ শনিবার হুগলি জেলার সপ্তগ্রামে আয়োজিত তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে মমতা বলেছিলেন, ‘মাননীয় রাজ্যপাল, আমার কী দোষ আপনি বলুন? আমি তো জানিই না ঘটনা পুরো। আমাকে বলছেন, দিদিগিরি চলবে না। আপনি ইস্তফাটা কবে দেবেন? একজন মহিলা ওপর অত্যাচার করার আপনি কে? কাল নাকি প্রেসকে ডেকেছিল। পুরোটা দেখিয়েছেন? পুরোটা দেখিয়েছেন কি? আমি জিজ্ঞাসা করছি প্রেসকে। ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে। যেটা এডিট করেছেন, সেটাও আছে। আমি রেখেছি। এখনও তো সব বেরোয়নি। আরও একটা ভিডিয়ো আমি পেলাম – পেনড্রাইভ। আরও কীর্তি-কেলেঙ্কারি। কীর্তির পর কীর্তির। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ! রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই।’

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

২৫ মে থেকে কলকাতা জুড়ে সৌরভের বায়োপিকের শুটিং, রাজকুমার আসছেন?

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

আরও এক মাস রাজ্যেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প