সন্দেশখালিতে তৃণমূল বিধায়কের সামনে মহিলারা এক তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে বেধড়ক পেটাল

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: ফের রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি থানা চত্বর। থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের। তাদের দাবি সন্দেশখালি(Sandeshkhali) থেকে মিথ্যা ভিডিও বানানো হচ্ছে ।যারা বানাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।অর্চনা মজুমদার, বিজেপি প্রার্থী রেখা পাত্রর নেতৃত্বে সন্দেশখালি থানার সামনে বিজেপি নেতাকর্মী সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। এমনকি থানার সামনে অবস্থানে বসে পড়েন বসিরহাটের(Bashirhat) বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিজেপি কর্মীদের অভিযোগ মিথ্যা মামলায় দলীয় কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। বিক্ষোভ চলাকালীন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সামনে এক তৃণমূল কর্মীকে মারধর করেন বিজেপির মহিলা কর্মীরা।

মাটিতে ফেলে ওই তৃণমূল কর্মীকে মারধর করা হয়। তার জামা ছিঁড়ে দেওয়া হয়। তার মোবাইল কেড়ে নেওয়া হয়। আক্রান্ত ঐ তৃণমূল কর্মী সংবাদ মাধ্যমকে জানান তার অপরাধ তিনি তৃণমূল করেন। বিধায়ক অভিযোগ করেন বিজেপি প্রার্থী রেখা পাত্র(Rekha Patra) গ্রামবাসীদের উত্তেজিত করে এসব করাচ্ছেন। সম্প্রতি জেলিয়াখালি (Jeliakhali)এলাকায় ছিনতাইয়ের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির দাবি মিথ্যে ছিনতাই এর মামলা তৈরি করে বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এদিকে শনিবার রাতে সন্দেশখালীর ভিডিও স্ট্রিং অপারেশনের দ্বিতীয় পর্ব সামনে এসেছে।

এই ভিডিওতে সন্দেশখালি স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে(Gangadhar Kayal) দেখা গিয়েছে। প্রথম স্ট্রিং অপারেশনের(String Operation) ভিডিওতে গঙ্গাধরকে বলতে শোনা গেয়েছিল কিছু অপরিচিত ব্যক্তিদের কাছে যে সন্দেশখলির আন্দোলন সাজানো। টাকার বিনিময়ে সেখানকার মহিলারা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণ অত্যাচারের ও অভিযোগ দায়ের করেছে। বিজেপির দাবি টাকার বিনিময়ে সন্দেশখালি নিয়ে ভুয়া ভিডিও তৈরি করছে তৃণমূল। যদিও ভাইরাল হয় সকল ভিডিওর(Video) সত্যতা যাচাই করে নিয়ে এই মুহূর্তে। বিজেপির অভিযোগ সন্দেশখালি তৃণমূল নেতা দিলীপ মল্লিক এক মহিলাকে টাকার প্রলোভন দেখিয়ে বিজেপির বিরুদ্ধে আরো একটি ভিডিও বানিয়েছেন যা কয়েকদিনের মধ্যে প্রকাশ্যে আসবে। বিজেপিকে বদনাম করতেই তৃণমূল এই কাজ করেছে। তাই সেই তৃণমূল নেতাদের সহ যারা এই ভিডিওগুলি তৈরি করেছে তাদের গ্রেপ্তারের দাবিতে রবিবার সকাল থেকে আন্দোলনে ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি।

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

২৫ মে থেকে কলকাতা জুড়ে সৌরভের বায়োপিকের শুটিং, রাজকুমার আসছেন?

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

আরও এক মাস রাজ্যেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প