৩৭ কোটি টাকা উদ্ধারের পরে এবার ঝাড়খণ্ডের মন্ত্রীকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আবহে চাপে পড়ল কংগ্রেস। এবার ঝাড়খণ্ডের প্রবীণ কংগ্রেস নেতা আলমগীর আলমকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৪ মে রাঁচির ইডির দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি  আলমগির আলমের  ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে  তল্লাশি চলে।  আর তখন উদ্ধার হল কোটি কোটি টাকার পাহাড়।

তল্লাশি চলাকালীন হিসাব বহির্ভূত নগদ গণনার জন্য বেশ কয়েকটি গণনা মেশিনও আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।মোট ৩৭ কোটি টাকা উদ্ধার হয়। ইডির তরফে জানান হয়েছে, গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামের আর্থিক তছরুপ মামলার সঙ্গে সঞ্জীবের নাম  জড়িত ছিল। সেইজন্যই সোমবার সকালে তাঁর বাড়িতে তল্লাশি চালান হয়। ইডি-র অফিসারদের বক্তব্য, উদ্ধার হওয়া নোটের পাহাড় কালোটাকা।

উল্লেখ্য, ৭০ বছর বয়সী কংগ্রেস নেতা আলমগীর আলম ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী। পাশাপাশি তিনি রাজ্য বিধানসভায় পাকুড় আসনের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে ২০২৩ সালে নানা রকমের দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন  ঝাড়খণ্ডের গ্রামীণ বিকাশ দফতরের সচিব বীরেন্দ্র কে রামকে । আর তখন থেকেই আর্থিক তছরুপ মামলায় শুরু হয় তদন্ত। আর তদন্তের মাঝেই আলমগীর আলমকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়