নিঃশর্ত নাগরিকত্ব দিলেই সমর্থন, সিএএ নিয়ে কড়া বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : সিএএ নিয়ে এবার মোদি সরকারকে নতুন শর্ত বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বনগাঁর সভা থেকে অভিষেক জানান, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যদি এসে বলেন, নিঃশর্ত নাগরিরত্ব দেব। কোনও এনআরসি হবে না, তাহলে সিএএকে সমর্থন করব। এরপরই অভিষেকের দাবি, সিএএ-এর পর আসলে এনআরসির দিকে এগোবে বিজেপি।

এনআরসি, সিএএ-এর বিরুদ্ধে একাধিকবার গলা ফাটাতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন বনগাঁর সভা থেকে মোদি ও শাহদের আক্রমণ করে অভিষেক জানান, ‘মতুয়াদের শরণার্থী বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর আমরা বলছি, এরা সবাই দেশের নাগরিক। শরণার্থীদের আলাদা রেশন কার্ড ও ভোটার কার্ড হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার পরিষেবা আপনারা পান। আমি মনে করি, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর যা অধিকার রয়েছে, মতুয়াদের এই একই অধিকার রয়েছে।‘

একইসঙ্গে বিজেপি সরকারকে নিশানা করে অভিষেক জানান, ‘কেন্দ্র ভাওতা দিয়ে নাগরিকত্বের জন্য ফর্ম ছেড়ে দিয়েছে বাজারে। আমি বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে যদি নোটিফিকেশন দিয়ে বলে নিঃশর্ত নাগরিরকত্ব দেব, এনআরসি হবে না। তাহলে তৃণমূলের কেউ সমর্থন করুক না করুক, আমি সমর্থন করব।‘ একইসঙ্গে অভিষেক জানিয়ে দেন, বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার কথা বলছে। বিজেপি জিতলে তো বন্ধ করবে। যেরকম ১২ মাস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তেমনই পাবেন।

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্য ইতি টানলেন ‘ভরত’, স্ত্রীর সঙ্গে যৌথ ঘোষণা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের