প্রথম ২ ঘন্টায় বাংলার ৮ কেন্দ্রে গড়ে ভোট পড়ল ১৫.২৩ শতাংশ

এদিন ভোট প্রদানের দৌড়েও দেশের থেকে এগিয়ে থাকছে বাংলা। এদিন প্রথম ২ ঘন্টায় দেশের গড়ে ১০.৩৫ শতাংশ ভোট পড়েছে, বাংলায় পড়েছে ১৫.২৩ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সকাল থেকেই দেশের বুকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) চতুর্থ দফার ভোটগ্রহণ(4rth Phase Polling)। এদিন দেশের মোট ৯৬টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে আছে বাংলার(Bengal) ৮টি লোকসভা কেন্দ্রও। এই ৮টি কেন্দ্রে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত অর্থাৎ প্রথম ২ ঘন্টায় গড়ে ১৫.২৩ শতাংশ ভোট পড়েছে(Polling Percentage)। এই ৮টি কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে এবং সব থেকে কম ভোট পড়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রে। তবে এদিন প্রথম ২ ঘন্টায় দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে গড়ে ১০.৩৫ শতাংশ ভোট পড়েছে, যা বাংলায় ওই একই সময়ে প্রদত্ত ভোটের তুলনায় অনেকটাই কম। আর এই ছবিই কার্যত বলে দিচ্ছে দেশে বিন্দুমাত্র নেই মোদি হাওয়া। একই সঙ্গে আবারও উঠে এল ভোট প্রদানের দৌড়েও দেশের(India) থেকে এগিয়ে থাকছে বাংলা। এদিন বিগত ৩টি দফার ভোটগ্রহণের মতোই দেখা গিয়েছে সকাল থেকেই বুথে বুথে মহিলা ভোটারদের লাইন। মা লক্ষ্মীরা এদিন সকাল থেকেই ভিড় জমিয়েছেন বুথে বুথে।

এদিন বাংলার যে ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে সেগুলি হল মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্র, নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্র, বীরভূম জেলার বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্র, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্র, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এবং দুই বর্ধমানের মিলিত বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এই ৮ কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ১৫ শতাংশের সামান্য বেশি। এর মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে বহরমপুরে, ১৬.৯৭ শতাংশ। নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ১৫.৬৭ শতাংশ। এই জেলারই অপর লোকসভা কেন্দ্র রানাঘাটে ভোট পড়েছে ১৫.৩১ শতাংশ। বীরভূম লোকসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ১৪.৫৫ শতাংশ, বোলপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে এই হার ১৬.৪৬ শতাংশ। দুই বর্ধমান জেলার মোট ৩টি লোকসভা কেন্দ্রের প্রদত্ত ভোটের হার – বর্ধমান পূর্বে ১৫.৮৮ শতাংশ, বর্ধমান দুর্গাপুরে ১৪.০৮ শতাংশ এবং আসানসোসে ১৩.০৩ শতাংশ।

এদিন যে ৮টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে তারকা প্রার্থীদের মধ্যে আছেন অধীররঞ্জন চৌধুরী, মহুয়া মৈত্র, দিলীপ ঘোষ, শতাব্দী রায়, শত্রুঘ্ন সিনহা, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এবং কীর্তি আজাদ। এদের এদিন কারো কাছে নিজের গড় ধরে রাখার চ্যালেঞ্জ। আবার কারোর লড়াই প্রত্যাবর্তনের। কারো লড়াই সংসদ-সহ গোটা দেশের কাছে নিজেকে প্রমাণ করা। আবার কেউ নিজের সাজানো বাগান ছেড়ে অন্য জায়গায় গেছেন ভোট লড়তে। এমনই নানা চ্যালেঞ্জ নিয়ে ভোট পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন শাসক ও বিরোধী দলের এই হেভিওয়েটরা। সেই হিসাবে বাংলার বুকে চতুর্থ দফার নির্বাচন বেশ হাইভোল্টেজের। এই এক ঝাঁক তারকার ভাগ্যপরীক্ষা নির্ধারণ হয়ে যাবে এদিন। পোড়খাওয়া এইসব নেতারা প্রত্যেকেই এবারের ভোটে নানা রকম চ্যালেঞ্জের মুখে। এদের দিকে নজর থাকবে বাংলা সহ দেশের মানুষেরও।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স