নদিয়ায় ইভিএম বিভ্রাট, সব ভোট নাকি পড়ছে বিজেপিতে, তুমুল উত্তেজনা দিনভর

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: ইভিএমএ বিভ্রাট, তৃণমূলে ভোট দিলে সেই ভোট পড়ছে বিজেপিতে। ঘটনা প্রকাশ্যে নজরে আসতেই বন্ধ থাকে ভোটদান পর্ব।এরপর উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা। ঘটনাটি ঘটে নদিয়ার তেহট্টের(Tehatta) ৫৯ নম্বর বুথে। যদিও বেশ কয়েক ঘন্টা সময় বন্ধ থাকে ভোটদান পর্ব। পরবর্তীতে নির্বাচন কমিশনের প্রচেষ্টায় আবারো শুরু হয় নতুন করে ভোট দান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। অন্যদিকে, এই চক্রান্তের পিছনে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপি এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে।এদিকে,নদীয়ার রানাঘাট লোকসভার হাসখালি পায়রাডাঙ্গায়(Payradanga) ৮৮ ও ২০৫ বুথে ভুয়া ভোটার ধরলেন উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়।

অন্যদিকে, রানাঘাট (Ranaghat)লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ঘিরে বিক্ষোভ। উঠলো গো ব্যাক স্লোগান। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে উঠোল স্লোগান। নদিয়ার চাকদার ১৯০ নম্বর বুথের ঘটনা। এছাড়া নদিয়ার শান্তিপুরে এস ইউ সিআই এজেন্টের নাম ভাঙিয়ে বিজেপির এজেন্ট হওয়ার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য।রানাঘাট লোকসভা কেন্দ্রে এসইউসিআই প্রার্থী পরেশ হালদারের নির্বাচনী এজেন্ট হিসেবে শান্তিপুর হরিপুর পঞ্চায়েতে বাগদেবীপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫৯ নম্বর বুথে স্বাক্ষর করেন স্থানীয় চিন্ময় বিশ্বাস নামে এক ব্যক্তি। বেশ কিছুক্ষণ ভোট হয়ে যাওয়ার পর লক্ষ্য করা যায় সেখানে এসইউসিআই এর কোন প্রতিনিধি দেওয়া হয়নি ।অথচ চিন্ময় বিশ্বাস তাদেরই প্রতিনিধি হিসেবে রয়েছেন বুথের ভেতর । আর এই নিয়েই ঘটনা শুরু হতে শান্তিপুরের(Shantipur) এসইউসিআই নেতৃত্ব নদিয়ার চাঁদ বিশ্বাস এসে স্পষ্ট করেন তিনি তাদের দলের লোক নয় ।আর তারপর থেকেই বুথের ভেতর উত্তেজনা শুরু হয়। যদিও উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চিন্ময় গা ঢাকা দেন। তৃণমূল সাধারণ ভোটার এবং কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাচন কমিশন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় চিন্ময় বিশ্বাস নামে ওই ব্যক্তি বিজেপির স্থানীয় বুথ সভাপতি ।তিনি প্রকৃতপক্ষেই এক বয়স্ক ভোটারের ভোট দিতে গিয়ে ধরা পড়েন হাতেনাতে । এস ইউ সি আই এর পক্ষ থেকেও দাবি করা হয়, ওই ব্যক্তির শাস্তি দেওয়া হোক। এ বিষয়ে আগত প্রতিনিধিদের লিখিত অভিযোগ জানান তারা।
যদিও গোটা বিষয়টি দায় এড়িয়েছে বিজেপি মন্ডল সভাপতি। তিনি জানিয়েছেন, প্রত্যেক এজেন্ট ইংরেজি ফর্ম পড়ে সই করবে এমন যোগ্যতা নাও থাকতে পারে। তবে এক্ষেত্রে উচ্চশিক্ষিত প্রিসাইডিং অফিসার প্রমাণপত্র ছাড়াই কিভাবে সেই ফর্ম তাকে দিলেন সেটা নিয়েই প্রশ্ন তোলা দরকার। যদি কোন ভুল হয়ে থাকে তা ওই প্রিসাইডিং অফিসারের।যদিও পুলিশ প্রশাসন আসার পর বিষয়টি নিয়ে ক্ষোভ বিক্ষোভ অনেকটাই স্বাভাবিক হয়ে পড়ে। তবে তৃণমূল এবং এস ইউ সি আই(SUCI) এর পক্ষ থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে ওই ব্যক্তির শাস্তির দাবিতে অনড় থাকবেন বলেই জানিয়েছেন।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ