গরমে ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালু করল উত্তর পূর্ব রেল

Share:

নিজস্ব প্রতিনিধি : যারা উত্তরবঙ্গে ঘুরতে যাবার প্ল্যান করছেন তাঁদের জন্য খুশির খবর। এবার বাক্স প্যাটরা গুছিয়ে দিব্যি ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গ থেকে। এতে সময় ও খরচ দুটোই বাঁচবে আপনার। নতুন যে ট্রেনটি ঘোষণা করা হয়েছে সেই ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই মাত্র সাড়ে ৭ ঘন্টায় যাত্রীদের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে। আবার এই ট্রেনটির বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতই পুরো এসি। তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের তুলনায় ভাড়া অনেকটাই কম। যারা এতদিন ধরে ভাবছিলেন উত্তরবঙ্গে ঘোরার কথা তাঁদের জন্য দুর্দান্ত সূযোগ।

যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এক জোড়া স্পেশাল ট্রেন চালু করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। আসছে নতুন সুপারফাস্ট স্পেশাল ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে ২২.৩৫ ঘণ্টায় হাওড়া পৌঁছবে ট্রেনটি। গরমের ছুটির আগে এটা একটা বড় উপহার বলা চলে।

রেল সূত্রে জানাচ্ছে, যাত্রী ভিড় সামাল দিতে ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ (সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ)-এর পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ট্রেনগুলি বর্তমান পরিষেবার দিন, সময়সূচি ও স্টপেজ অনুযায়ী চলবে। এছাড়াও, ট্রেন নং. ০২৩০৯ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) স্পেশাল ১৫, ২২, ২৯ মে এবং ০৫, ১২, ১৯, ২৬ জুন, ২০২৪ তারিখ চলাচল করবে।

১৫ই মে থেকেই চালু হতে চলেছে এই পরিষেবা। প্রত্যেক বুধবার সকাল ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে রওনা দিয়ে একই দিনে ১ টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে ট্রেনটি। প্রতি সপ্তাহের বুধবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যেখানে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাতায়াতের জন্য যাত্রী পিছু ১৫০০ টাকার কম বেশি খরচ হয়, সেই জায়গায় নতুন এই এসি স্পেশাল ট্রেনটিতে খরচ হবে প্রায় ৯৭৫ টাকা।

ট্রেন নম্বর ০২৩০৯ নিউ জলপাইগুড়ি স্পেশাল ফেয়ার এসি সুপারফাস্ট ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী মেনে সকাল ৫:৫৫ মিনিটে ছাড়বে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছাবে দুপুর ১:২৫ মিনিটে। সময় লাগছে পুরো সাড়ে ৭ ঘণ্টা। অন্যদিকে ০২৩০১ হাওড়া স্পেশাল ফেয়ার এসি সুপারফাস্ট ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার দুপুর ৩টের সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে এবং রাত ১০:৩৫ মিনিটে হাওড়া পৌঁছাবে।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?