কিংবদন্তি ওয়ার্ন, ম্যাকগ্রাদের পাশে বসে পড়লেন লিয়ন

কিংবদন্তির পাশে বসার ইচ্ছে সকলেরই থাকে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিংবদন্তির পাশে বসার ইচ্ছে সকলেরই থাকে। সবাই চান তারকাদের পাশে তার নাম থাকুক। ছোট বেলা থেকে এই স্বপ্নটাই দেখতেন অজি অফস্পিনার ন্যাথান লিয়ন। চলতি অ্যাশেজের প্রথম টেস্টেই তাঁর সেই স্বপ্নপূরণ হল। ব্রিসবেনের গাব্বায় চতুর্থ দিন জয় পায় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ ৯ উইকেটে জিতে নেয় প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নাররা।

আর তাদের এই জয়ের অন্যতম কারণ হয়ে উঠলেন ন্যাথান লিয়ন। চতুর্থ দিনের শুরুতে ৪টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে অলআউট করার ক্ষেত্রে বড় অবদান রাখেন তিনি। প্রথম ইনিংসে কোনও উইকেট না পেলেও, তবে দ্বিতীয় ইনিংসে ৯১ রানের বিনিময়ে ইংরেজদের চারজন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন অজি স্পিনার। জো রুট এবং দাওইদ মালানের ১৬২ রানের পার্টনারশিপ ভেঙে দেন লিয়ন।

মালানকে আউট করেই ৪০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়েন ন্যাথান। টেস্টের ইতিহাসে ১৭তম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। আর অস্ট্রেলিয়ানদের মধ্যে হলেন তৃতীয়। তাঁর আগে এই তালিকায় রয়েছেন শেন ওয়ার্ন (৭০৮টি উইকেট) এবং গ্লেন ম্যাকগ্রা (৫৪৩টি উইকেট)।  

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের