Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভারতীয় টেস্ট দলের কোচ থাকার প্রস্তাব খারিজ দ্রাবিড়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় টেস্ট দলের কোচ থাকার প্রস্তাব খারিজ করে দিলেন রাহুল দ্রাবিড়। আসন্ন টি ২০ বিশ্বকাপের পর কোচ থাকার মেয়াদ শেষ হচ্ছে দ্রাবিড়ের। জানা যাচ্ছে, বিশ্বকাপের পর আর কোচ থাকতে চাইছেন না দ্রাবিড়।

জানা যাচ্ছে, বিসিসিআইয়ের তরফে দ্রাবিড়কে আরও এক বছর টেস্ট দলের দায়িত্ব চালিয়ে নিয়ে যেতে বলা হয়। গত ওয়ানডে বিশ্বকাপের পর দ্রাবিড়ের কোচ থাকার মেয়াদ বাড়ানো হয়। ঠিক হয়, টি ২০ বিশ্বকাপ পর্যন্ত কোচ দায়িত্ব পালন করে যাবেন তিনি। ইতিমধ্যে রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন, তিনি মনস্থির করে ফেলেছেন যে তিনি আর কোচ থাকতে চাইছেন না।

এদিকে পরবর্তী ভারতীয় দলের কোচ কে হতে চলেছেন, সেবিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে বিসিসিআই। একাধিক নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, কোনও ভারতীয় নাকি কোনও বিদেশিকে কোচের দায়িত্ব দেওয়া হবে, সেবিষয়টি ঠিক হয়নি। খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যাচ্ছে, রাহুল দ্রাবিড়ের জায়গায় ভিভিএস লক্ষ্ণণকে কোচ করার বিষয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি বিদেশি কোচ হিসাবে স্টিফেন ফ্লেমিং, রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গারকে নিয়ে আলোচনা হচ্ছে। স্টিফেন ফ্লেমিং, রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার কোনও না কোন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত।

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের