মার্কিন মুলুকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, হত কমপক্ষে ৫০

মৃতেরা সকলেই সেখানকার একটি মোমবাতি কারখানার কর্মী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ওলটপালট আমেরিকার কেন্টাকি। প্রাণ কমপক্ষে ৫০জন। ঝড়়ের দাপট এতটাই ভয়ঙ্কর ছিল যে মৃতের সংখ্যা একশো ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সূত্রে পাওয়া খবর উ্দ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতেরা সকলেই সেখানকার একটি মোমবাতি কারখানার কর্মী। ঝোড়ো হাওয়ার দাপটে কারখানার ছাদ ভেঙে পড়ে।

কেন্টাকি প্রদেশের গভর্নর সারাহ বিয়েরম্যান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনই বলা সম্ভব নয়। ঘূর্ণিঝড়ে হত কারখানার শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।‘

ইলিনয়েসের গভর্নর জেবি প্রিটজার টুইট করে হতাহতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ’ঘূর্ণিঝড়ে যাদের মৃত্যু হয়েছে, যাঁরা আহত হয়েছেন, তাদের সকলের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

বিবিসি-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলে হয়েছে, সাম্প্রতিক অতীতে কেন্টাকি প্রদেশে এত বড়ো ঘূর্ণিঝড় হয়নি। রাস্তায় উপড়ে পড়ে রয়েছে গাছ, বাতিস্তম্ভ। বহু এলাকা অন্ধকারে। বাড়ির সামনে পার্কিং করা গাড়ি উড়ে গিয়েছে পড়েছে কয়েক ফুট দূরে।

সেখানকার জরুরি বিভাগের ডিরেক্টর মাইকেল ডোরসেট জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি ছিল অতি শক্তিশালী। ক্ষয়ক্ষতি কত, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আপাতত ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকায় উদ্ধারকাজে হাত দেওয়া হচ্ছে। ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে চিকিৎসা। কেন্টাকির ন্যাশভিলে এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আছডে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর