শেষ ইচ্ছেপূরণ, ভোট দিয়েই মৃত্যু হাওড়ার বৃদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি : বার্ধক্যজনিত কারণে গত পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেননি। ইচ্ছা ছিল লোকসভা ভোটটা দেবেন। সেটাই ছিল তাঁর শেষ ইচ্ছে। ঈশ্বর বোধহয় তাঁর কথা শুনেছেন। শেষপর্যন্ত হাওড়ার জগৎবল্লভপুরের বাসিন্দা গায়েত্রী মুখোপাধ্যায়ের ইচ্ছামতোই তাঁর বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেন নির্বাচন কমিশনের সদস্যরা। ভোট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হল ওই বৃদ্ধার।

৯৫ বছর বয়সি জগৎবন্নভপুরের পাতিহাল নিজবালিয়া অঞ্চলের বাসিন্দা গায়েত্রী মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বাড়িতে বৃদ্ধার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। এছাড়াও রয়েছেন নাতি নাতনিরাও। গায়েত্রীদেবী শ্রীরামপুর কেন্দ্রের ভোটার। আগামী সোমবার শ্রীরামপুরে ভোট রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি গায়েত্রীদেবী। এবারে যাতে ভোটটা দিতে পারেন সেই ইচ্ছা পরিবারের সদস্যদের কাছে প্রকাশ করেছিলেন তিনি। এবারে যেহেতু বাড়িতে বসে প্রবীণ নাগরিক, বিশেষভাবে অক্ষম ব্যক্তিদের ভোট দানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন, তাই পরিবারের সদস্যরা কমিশনের সঙ্গে যোগাযোগ করে ভোটদানের ব্যবস্থা করে। সেইমতো এদিন নির্বাচন কমিশনের সদস্যরা গায়েত্রীদেবীর বাড়িতে যান ও ভোট নেন।

তবে ভোট দেওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন গায়েত্রীদেবী। চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে গায়েত্রীদেবীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, ভোট দিতে পেরে খুব খুশি হয়েছিলেন গায়েত্রীদেবী। এটাই তাঁর ছিল শেষ ইচ্ছে। সেই ইচ্ছে পূরণ করতে পেরে ভালো লাগছে।

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি