শয্যাশায়ী বাবা, অর্থের জন্য ভ্যান চালাচ্ছে ১১ বছরের মেয়ে

১১ বছরের এক কিশোরির পাশে দাঁড়াতে দেখা গেছে তাঁকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুবার অসহায় মানুষের পাশে দেখা গিয়েছে দেবকে। বন্যাগ্রস্ত এলাকা থেকে করোনার সময় অসহায় মানুষের মানুষের বরাবর দাঁড়িয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব। সম্প্রতি ১১ বছরের এক কিশোরীর পাশে দাঁড়াতে দেখা গেছে তাঁকে।

বাবার চিকিৎসার খরচ জোগাতে অসুস্থ বাবাকে নিয়েই রাস্তায় নেমেছে ওই কিশোরী। ঘটনাটি ঘটে উলুবেড়িয়া থানার হিরাপুর দক্ষিণ রামচন্দ্রপুরে। দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী ৫০ বছর বয়সী সুশান্ত মন্ডল। একে একে কাজ করা বন্ধ করে দিয়েছে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ। পেশায় একজন শ্রমিক ওই ব্যক্তি। তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ার ফলে সংসারে টান পরেছে। তাই পেটের জ্বালা মেটাতে বাবার চিকিৎসার খরচ জোটাতে বাবার ভ্যান নিয়ে পথে নেমেছে ওই কিশোরী।

এই ঘটনাটি চোখে পড়তেই সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা। তিনি জানান, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এখন পড়াশোনা করার বয়সে মেয়েটিকে এই কাজ করতে হচ্ছে তা সত্যিই দুঃখজনক। খুবই খারাপ লাগছে। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব। যতটা সম্ভব আমি সাহায্য করব। আমি তো ভগবান নয় যে একেবারে ওর বাবাকে সুস্থ করে তুলতে পারব। তবে আমার তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। চেষ্টা করব, যাতে ঝিলিক স্কুলে যেতে পারে। ওকে যাতে আর ভ্যানে করে বাবাকে নিয়ে ঘুরতে না হয় সেই চেষ্টা করব। যেটা হয়ে গেছে সেটা তো আমি বদলাতে পারব না। তবে আগামিদিনে ওর পাশে থাকব।একজনের পক্ষে সম্ভব নয়, সবাইকে একসঙ্গে ওর পাশে থাকতে হবে। আমি বিশ্বাস করি ভগবান মন্দিরে নয় মানুষের মনে থাকে। ঝিলিকের এখন প্রয়োজন মানুষের। আমি ও সরকার ঝিলিকের পাশে থাকব। আমি সবাইকে অনুরোধ করব, যেন সবাই ঝিলিকের সাহায্যে এগিয়ে আসে।’

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন