ধামাখালিতে অস্থায়ী শিবির খুললেন সিবিআই এর আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির ধামাখালিতে অস্থায়ী শিবির খুললেন সিবিআই এর(CBI) আধিকারিকরা।গত কয়েকদিন ধরে সন্দেশখালির বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ঘটনার তদন্ত শুরু করেছেন সিবিআই এর আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত শুরু করেছে। তদন্তকে আরো ভালো করে ত্বরান্বিত করতে ও এলাকার মানুষদের সুবিধার্থে সন্দেশখালির ধামাখালি একটি রাষ্ট্রায়ত্তক ব্যাংকে এই শিবির খুলে সেখানে অস্থায়ী ঠিকানা গড়ে তুললেন সিবিআই এর আধিকারিকরা।

শিবিরের পাশাপাশি সিবিআই এর আধিকারিকরা এইখানে বিশ্রাম নেবেন সারাদিন তদন্তের পর। এমনটা জানা গিয়েছে সিবিআই সূত্র থেকে। এদিকে,গত কয়েক দিনের পাশাপাশি বৃহস্পতিবার রাতেও দুষ্কৃতীদের গ্রামে ঢুকতে শঙ্খ ঝাঁজ নিয়ে রাত জাগছেন গ্রামের মহিলারা ।রাতের অন্ধকারে বহিরাগত দুষ্কৃতীরা গ্রামে ঢুকে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে। পুলিশ গ্রামের ভিতর তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে।

পুলিশ ও দুষ্কৃতীরা গ্রামের ভিতর যাতে রাতের অন্ধকারে ঢুকতে না পারে তার জন্য সন্দেশখালি(Sandeshkhali) বেড়মজুর এলাকায় পালা করে রাত জাগচ্ছেন গ্রামের মহিলারা। গত তিন দিনের পাশাপাশি বৃহস্পতিবারও তারা হাতে শঙ্খ ও ঝাঁজ নিয়ে রাত জাগেন। গ্রামের ভিতরে যদি কোনো দুষ্কৃতীরা প্রবেশ করে তাহলে গ্রামের মহিলারা সঙ্গে সঙ্গে শঙ্খ আর ঝাঁজ বাজাবেন। যার ফলে সেই শব্দ শুনে এলাকার মানুষেরা সজাগ হয়ে যাবেন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে