মিতালীকে সামনে রেখেই আরামবাগ জয়ের ছক তৃণমূলের

মিতালীকে সামনে রেখেই এবার আরামবাগ জয়ের লক্ষ্য নিয়েছে জোড়াফুল শিবির। আবার বিজেপির দাবি, এই কেন্দ্র তাঁরা এবার দখল করেই ছাড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে ৩৪ বছরের বাম রাজত্বপাটের সময়ে হুগলি জেলার আরামবাগ মহকুমা হয়ে উঠেছিল সিপিআই(এম)’র লালসন্ত্রাসের আঁতুড়ঘর। বাংলার অগ্নিকন্যা তথা পরিবর্তনের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কাঁধে ভর দিয়ে সেই লাল অধ্যায় পেরিয়ে এসেছিলেন আরামবাগবাসী। কিন্তু বিজেপির হাত ধরে আবারও সেই সন্ত্রাসের নায়ক ও সেনারা ঘুরে দাঁড়াতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আরামবাগের মাটিতে। উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি(BJP) আরামবাগে(Aarambag Constituency) হেরেছিল মাত্র ১, ১৪২ ভোটে। একুশের বিধানসভা নির্বাচনে সেই আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪টিতেই জয়ী হয়েছে বিজেপি। একই সঙ্গে তাঁরা এই লোকসভা কেন্দ্রে প্রায় ১০ হাজার ভোটের লিড তুলেও বসে আছে। এই অবস্থায় ২৪’র ভোট যুদ্ধে তৃণমূল(TMC) মাঠে নামিয়েছে সমাজের পিছিয়ে পড়া শ্রেনীর মানুষ মিতালী বাগকে(Mitali Bag)। এই মিতালীকে সামনে রেখেই এবার আরামবাগ জয়ের লক্ষ্য নিয়েছে জোড়াফুল শিবির। 

ইতিমধ্যেই মিতালীর হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সভা ও রোড শো করেছেন। প্রতিটি সভা ও রোড-শোতে ঢলও নেমেছিল আমজনতার। আবার বিজেপির প্রার্থী অরূপকান্তি দিগরের হয়ে এই নির্বাচনী কেন্দ্রে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাঠে আছেন বাম প্রার্থী বিপ্লব কুমার মৈত্রীও। আর আরামবাগ লোকসভা কেন্দ্রের এই বাম প্রার্থীর ওপরেই অনেকটাই নির্ভর করছে, তৃণমূল অথবা বিজেপির জয়ের সম্ভাবনা। কেননা আরামবাগ চিরন্তন বামদুর্গ হিসাবেই পরিচিতি পেয়ে এসেছে। পরিবর্তনের পরে ২০১৪ সালে এই লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে এলেও উনিশের ভোটে তা কার্যত দখল হারাবার পথে চলে এসেছিল। কেননা এলাকার প্রায় ৩ লক্ষেরও বেশি বাম ভোট চলে এসেছিল রামের ঝুলিতে। আর তার জেরে এলাকায় ফের মাথাচাড়া দিতে শুরু করে হার্মাদবাহিনী। যারা আগে সিপিআই(এম)’র হয়ে সন্ত্রাসের রাজত্ব চালাতো, তাঁরাই এখন বিজেরপির হয়ে মাঠে নেমে পড়েছে সন্ত্রাসের রাজত্ব চালাতে। 

মিতালীর হয়ে প্রচারে নেমে তাই মমতা এবং অভিষেক বার বার ৩৪ বছরের সেই বাম সন্ত্রাসের কথা মনে করিয়ে দিচ্ছেন। একই সঙ্গে আরামবাগের তৃণমূল নেতৃত্বের দাবি, উনিশ আর চব্বিশের ভোটের আবহ এক নয়। ৫ বছর আগে এলাকার অন্ধ তৃণমূল বিরোধী ও বামভক্তরা ভেবেছিল, বিজেপি বাংলার ক্ষমতায় চলে আসবে তৃণমূলকে হারিয়ে। সেই কারণে সেই সময় শ্লোগানও উঠেছিল, আগে রাম পরে বাম। কিন্তু একুশের ভোটে সেই রাম-বামকে একাই বধ করেছে তৃণমূল। বাংলার বিধানসভা থেকে বামেরা বিলুপ্তই হয়ে গিয়েছে। যা কার্যত বলে দিচ্ছে, ‘আগে রাম, পরে বাম’ ব্যুমেরাং হয়েছে লালপার্টির জন্য। আর তাই এবার সম্ভবত বাম ভোটাররা আর বিজেপিকে দুই হাত উপুড় করে ভোট দেবেন না। বরঞ্চ বিজেপির এবার ভোট প্রাপ্তি কমবে বামেদের ভোট তাঁদের নিজেদের ঘরে ফেরার সম্ভাবনা দেখা দেওয়ায়। আর তাই জোড়াফুলের আশা এবারে যত খারাপ ফলই হোক না কেন, তৃণমূল আরামবাগে জিতবে খুব কম করে হলেও ৩০ হাজার ভোটের ব্যবধানে। আবার বিজেপির দাবি, এই কেন্দ্র তাঁরা এবার দখল করেই ছাড়বে।

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার