এবার সৌরভের দিকে আঙুল তুললেন কোহলির ছোটবেলার কোচ রাজকুমার

গত বুধবারই বিরাট কোহলির ডানা ছেঁটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বুধবারই বিরাট কোহলির ডানা ছেঁটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর কাঁধ থেকে কেড়ে নেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার ওয়ান ডে দলের নেতৃত্ব। পরিবর্ত হিসেবে রোহিত শর্মাকে বেছে নিয়েছেন বিসিসিআইয়ের কর্তারা। যিনি এতদিন টি-২০ এবং ওডিআই টিমের সহ-অধিনায়ক ছিলেন। কুড়ি-বিশের অধিনায়ক আগেই হয়েছিলেন হিটম্যান। এবার তাঁর কাঁধে একদিনের দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বভারও তুলে দিল বোর্ড। 

আর এই ঘটনার পর থেকেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন কোহলি ভক্তরা। সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় তোলেন তারা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপর গিয়ে পড়ে তাদের সমস্ত রাগ। সোশ্যাল মিডিয়াতে কোহলির ফ্যানেরা রীতিমতো হুমকি দিয়ে লিখেছেন, ‘আমরা সবাই মিলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বোর্ড থেকে বের করে দেব’। যা নিয়ে রীতিমতো তোলপাড় ক্রিকেট দুনিয়া।

তবে শুধুমাত্র ভক্তদেরই নয়, বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মার তোপের হাত থেকেও বাদ পড়লেন না বোর্ড সভাপতি। তিনি সরাসরি আক্রমণ করেন সৌরভকে। 

রাজকুমার বলেন, ‘এই বিষয়টা সত্যিই খুব হতাশাজনক। ঘটনার পর এখনও পর্যন্ত আমার কোহলির সঙ্গে কথা হয়নি। ওর ফোন বন্ধ রয়েছে। তবে আমি মনে করি কোহলি যখন টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দিল তখন বোর্ডের বলা উচিত ছিল সাদা বলের উভয় ফরম্যাটেই পদত্যাগ করার কথা বলতে। অথবা কোনও ফরম্যাট থেকেই পদত্যাগ না করতে’। 

পাশাপাশি তিনি আরও জানান, ‘সৌরভের কথা আমি শুনেছি। ও নাকি টি-২০ থেকে কোহলিকে পদত্যাগ না করতে না করেছিল। এই কথাটা আমাকে ভীষণভাবে অবাক করেছে। এমন কিছু হয়েছে বলে তো আমার মনে হয় না’, কিন্তু এটাই প্রচার হচ্ছে’।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের