সীমান্তে বাংলাদেশি টাকা সহ বিএসএফের হাতে ধৃত সিপিএম নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: আন্তর্জাতিক পাচারের সাথে যুক্ত সিপিএম নেতা। ৩ লক্ষ ৬ হাজার বাংলাদেশি টাকা সহ ধরা পড়লেন সিপিএম নেতা বিএসএফের(BSF) হাতে।উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর এর হাকিমপুর সীমান্তের ঘটনা। জানা যায় ,গত পঞ্চায়েত ভোটে সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী শহিদুল ইসলাম(Sahidul Islam) নামে ওই পাচারকারী গায়ে জড়িয়ে ৩ লক্ষ ৬০ হাজার বাংলাদেশী টাকা ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে হাকিমপুর চেকপোস্ট থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে। জানা যায়, পাচারকারীর নাম শহিদুল ইসলাম।

তার বাড়ি স্বরূপনগরের(Swarupnagar) হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী এলাকায় । ভোটের আগে আন্তর্জাতিক পাচার চক্রের সাথে জড়িত সিপিএম নেতার এই কান্ড দেখে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্বরূপনগরে এলাকায় ।এখন প্রশ্ন হচ্ছে ভোটের আগে এই বাংলাদেশি টাকা সিপিএম নেতা কোথায় পেলেন? কি কারণেই বা সেই টাকাগুলো নিয়ে সে সীমান্ত এলাকায় যাচ্ছিল। সবটাই খতিয়ে দেখছে পুলিশ।অন্যদিকে,যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ।

হাসনাবাদের(Hasnabad) রামেশ্বরপুর খড়ুর এলাকার একটি খালের ধারে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার(Hasnabad P.S.) পুলিশ। পুলিশ তদন্ত নেমে জানতে পারে মৃত ওই যুবকের নাম মোফার গাজী তার বয়স ৩৭ বছর। মৃত মোফার গাজীর ছেলের দাবি গত দুই দিন আগে ওই এলাকার আনারুল গাজী নামে এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই। তারপর রবিবার তার মৃতদেহ দেখতে পাওয়া যায়। তার গলায় ও শরীরের বেশ কিছু জায়গায় কাটা দাগ রয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে