ভোট পঞ্চমীতে বাংলার কোটি ভোটার বুথের লাইনে

এদিন ১ কোটি ২৫ লক্ষ ২৩ হাজার ৭০২জন ভোটার ৭টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। সকাল থেকেই বুথে দেখা যাচ্ছে লম্বা লাইন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সকাল থেকেই দেশজুড়ে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) পঞ্চম দফার ভোটগ্রহণের(5th Phase Polling) পালা। এদিন দেশের ৪৯টি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ করা হচ্ছে যার মধ্যে বাংলার ৭টি কেন্দ্রও রয়েছে। এই ৭টি লোকসভা কেন্দ্র হল – বনগাঁ, ব্যারাকপুর, উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। এই ৭টি লোকসভা কেন্দ্রের মোট ১ কোটি ২৫ লক্ষ ২৩ হাজার ৭০২ জন ভোটার এদিন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এদিন যে ৭ কেন্দ্রে ভোট হচ্ছে তার মধ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি(BJP) জিতেছিল ৩টি আসন এবং তৃণমূলের(TMC) দখলে গিয়েছিল ৪টি আসন। বিজেপি দখলে যাওয়া ৩ কেন্দ্র হল – বনগাঁ, ব্যারাকপুর ও হুগলি। এই ৩ কেন্দ্রে জয়ী হয়েছিলেন যথাক্রমে শান্তনু ঠাকুর, অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায়। এবারেও তাঁরা এই ৩ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। অন্যদিকে তৃণমূলের দখলে যাওয়া উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর ও আরামবাগ কেন্দ্রে জয়ী হয়েছিলেন সাজদা আহমেদ, প্রসূণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অপরূপা পোদ্দার। এদের মধ্যে প্রথম ৩জন এবারেও তৃণমূলের প্রার্থী হিসাবে নিজ নিজ কেন্দ্রে লড়াইয়ে রয়েছেন। খালি আরামবাগ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদলে মিতালী বাগকে নিয়ে আসা হয়েছে। 

এদিন যে ১ কোটি ২৫ লক্ষ ভোটার ৭টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন তাঁদের মধ্যে পুরুষ ভোটার আছেন ৬৩ লক্ষ ৫১ হাজার ৩২০ জন। মহিলা ভোটারের সংখ্যা ৬১ লক্ষ ৭২ হাজার ৩৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৪৮ জন। এ ছাড়া মোট ভোটারদের মধ্যে ১৮-১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬০ হাজার ৩৯৮ জন। ৮৫ বছরের বেশি বয়স এমন ভোটারের সংখ্যা ৮০ হাজার ৭৭৫ জন।  ১০০ বছর পেরিয়ে গিয়েছেন এমন ৫৭১ জন ভোটারও রয়েছেন রাজ্যের পঞ্চম দফার নির্বাচনে। এদিন ৭টি লোকসভা কেন্দ্রের মোট ১৩ হাজার ৫৮১টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের হিসাবে এর মধ্যে স্পর্শকাতর বুথ ৭৭১১টি ও মডেল বুথের সংখ্যা ৯৩টি। এদিনের ভোটে আলাদা করে নজর কাড়বেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা টলি নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। আছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকও। তবে এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত গোলমালের খবর আসছে হুগলি, আরামবাগ, বনগাঁ ও শ্রীরামপূর লোকসভা কেন্দ্র থেকে।

আরামবাগের মলয়পুর এক নম্বর এলাকার বালিয়া গ্রামের তৃণমূল নেতা শ্যামল রায়কে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধারালো অস্ত্র নিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। শ্যামলকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। কালীপদ বাগ ও শ্যামল মালিক নামে দু’জন শ্যামলকে উদ্ধার করতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদেরও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই লোকসভা কেন্দ্রেরই খানাকুলের রাজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের উপর হামলার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। খানাকুল-২ নম্বর ব্লকে বোমাবাজির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ করেছিল সিপিএম। ওই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন। যদিও জেলা থেকে পাঠানো রিপোর্টে জানানো হয়, সেখানে কোনও বোমাবাজির ঘটনা ঘটেনি। আবার বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এই অভিযোগ তুলে সরব হয়েছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডানকুনি হাইস্কুলে ১৯৯ এবং ২০২ নম্বর বুথে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির কথায় কেন্দ্রীয় বাহিনী এই কাজ করছে বলেও অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী।

বনগাঁ লোকসভার গয়েশপুরের ২৬৯ নম্বর বুথে বিজেপি-তৃণমূল সংঘর্ষ! বুথ সভাপতি-সহ তিন বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেও সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগরের বালতি এলাকার ১২৭ নম্বর বুথে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীদেরকে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ৭ লোকসভা কেন্দ্রে মিলিয়ে মোট ৪৭১টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের(ECI) কাছে। দলগত ভাবে সব থেকে বেশি অভিযোগ জানিয়েছে তৃণমূল, ৩০টি। সিপিএম ২৫টি অভিযোগ করেছে কমিশনে।

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা