স্বাস্থ্য ভাল রাখতে কাজে আসবে এই কুচো মাছের ঝাল

Share:

নিজস্ব প্রতিনিধি : কুচো মাছ খেতে ভালবাসেন অনেকেই। বাজারে বেরিয়ে ভাবেন কোন মাছ কিনবেন, বড় মাছ না ছোট মাছ! কুচো মাছেই আছে স্বাস্থ্য ভাল রাখার উপায়। এতে রয়েছে ওমেগা থ্রি, ফ্যাটি অ্যাসিড, যা আপনার হৃৎপিণ্ডকে ভাল রাখে। ক্যান্সারের মতো রোগ প্রতিরোধেও উপকারী এই মাছ। কারণ এতে আছে অ্যান্টি অক্সিড্যান্ট। চোখের দৃষ্টি শক্তিও বাড়িয়ে তোলে। তাই বাজারে গিয়ে না হয় একদিন কুচো মাছই নিয়ে আসুন। আর ঝটপট তৈরি করে ফেলুন কুচো মাছের ঝাল।

উপকরণ : ২০০ গ্রাম কুচো মাছ, কালো সর্ষে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, পোস্ত, তেল লবন,হলুদ ও লেবু

প্রণালী :  প্রথমে মাছ বেছে ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর জল ঝড়িয়ে নিতে হবে।সরষে, পোস্ত কাঁচালঙ্কা,রসুন র টম্যাটো দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। এরপর জল ঝরানো মাছগুলোকে বেটে রাখা এই মশলা দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে।সঙ্গে অল্প হলুদ আর লবন দিয়ে মেখে নিতে হবে।

এরপর কড়াইতে তেল গরম করতে হবে। তাতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে বাদামী হলে এতে মেখে রাখা কুচো মাছগুলো দিয়ে দিতে হবে। তবে স্বাদ আনার জন্য ধনেপাতা কুচিও দিতে পারেন। এরপর নাড়াচাড়া করে সামান্য জল ও লবন দিতে পারেন। এরপর পরিমাণমতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ফ্লেম মাঝারি রেখে ফুটতে দিন। এরপর মশলা মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন। ব্যাস রেডি কুচো মাছের ঝাল। লেবুর সঙ্গে পরিবেশন করতে পারেন এই কুচো মাছের ঝাল।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু