বনগাঁতে ঝড়ে লন্ডভন্ড ভোট গ্রহণ কেন্দ্র, ব্যারাকপুরে লোডশেডিং- এর মধ্যে চলছে ভোটগ্রহণ পর্ব

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ ও ব্যারাকপুর : উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ লোকসভা কেন্দ্রে সোমবার দুপুরে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোটগ্রহণ কেন্দ্র। আতঙ্কে বুথ ছাড়লেন একাধিক ভোটাররা। পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা(Banga Loksabha) কেন্দ্রে। হঠাৎই প্রবল জোরে হাওয়া বইতে থাকে ।শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার(Bagda) মশ্যমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্প গুলি। স্থানীয়রা জানিয়েছেন, প্রবল বেগে হাওয়া বইতে থাকে। ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে যে যার মত যে যার মত দৌড়ে পালান।

কিছু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যে আশ্রয় নেন । পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। অন্যদিকে,বুথ নাম্বার ১৭৬ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কারণে লোডশেডিং হয়ে যায় বুথের মধ্যে। লোডশেডিং এর কারনে এক প্রকার অন্ধকারেই ভোটগ্রহণ প্রক্রিয়া চলতে থাকে ভাটপাড়া পৌরসভার(Bhatpara Municipality) ৩৫ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর প্রাইমারি স্কুলে।

এখানে ২৩৪,২৭৫, ২৭৬ নম্বর বুথ রয়েছে। সেই সমস্ত বুথে মোমবাতি(Candel) জ্বালিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চালু রাখা হয়। অল্প আলোয় ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে ধীরগতিতে। সে কারণে ভোটারদের দীর্ঘ লাইন এবং প্রায় তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেন ভোটাররা।চরম অসুবিধা হচ্ছে বয়স্ক ভোটারদের।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে