গয়েশপুরে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, আহত একাধিক তৃণমূল নেতা-কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,কল্যাণী ও চন্দননগর : নদিয়ার কল্যাণী বিধানসভার গয়েশপুরের ২৪৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের(Lathi Charge) অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ওপর। এই ঘটনায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ।পরবর্তীতে আরো পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা ।তাদের অভিযোগ তারা এলাকাতেই বসেছিলেন। তখন একজন পুলিশ আধিকারিক এবং বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা(Central Force) এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং লাঠিচার্জ করে ।

এমনটাই অভিযোগ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীদের। দীর্ঘ আলোচনার পর পরবর্তীতে বিক্ষোভ তুলে নেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। অন্যদিকে, হুগলি জেলার চন্দননগর বিধানসভা অন্তর্গত ১৭৮ বুথে ছাপ্পা ভোট হচ্ছে এই খবর পেয়ে লকেট চট্টোপাধ্যায় সেখানে যান এবং বেঙ্গল পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি প্রার্থীর। বুথের মধ্যে পাহারা দেবার আইন নেই রাজ্য পুলিশের। সেইখানে কিছু তৃণমূল সমর্থক লকেট চট্টোপাধ্যায়কে(Locket Chattapadhay) দেখে জয় বাংলা স্লোগান দেয়। লকেটও জয় শ্রীরাম স্লোগান দেন ।স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়।

এরপর লকেট চট্টোপাধ্যায় যখন বুথ থেকে বেরিয়ে আসেন তখন তাকে জুতো দেখানো হয় বলে অভিযোগ। একই সঙ্গে কালো পতাকা দেখানো হয় । একে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। লকেটের যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা সেখান থেকে তাকে বার করে নিয়ে যায়।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ