ভোটের দশ দিন আগে ৯ লক্ষ টাকা উদ্ধার শহর কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার রাতে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম জোড়াবাগান থানা এলাকায় নাকা চেকিং করছিল । তখন এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয় ৮ লক্ষ ৫৩ হাজার টাকা । সূত্রের খবর সন্ধ্যে সাড়ে সাতটার সময় সোদপুরের(Sodpur) উদ্দেশ্যে যাচ্ছিলেন হাওড়ার এক মাছ ব্যবসায়ী। সঙ্গে ছিল লক্ষ লক্ষ টাকা। ওই মাছ ব্যবসায়ী দাবি করছেন প্রত্যেকদিন এই নগদ টাকা তাদের ব্যবসায়িক কাজে লাগে। তিনি এই পরিমাণ টাকা প্রতিদিনই নিয়ে যান। তবে ভোটের দশ দিন আগে ই কলকাতা শহরে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাতায়াতের সময় নাকা চেকিং – (Naka Checking)এ ধরা পড়েন ওই ব্যবসায়ী।পুলিশ খতিয়ে দেখছে সমস্ত বিষয় । 

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রাতের কলকাতায় লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উত্তর কলকাতায়। ভোটের সময় শহরে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পয়েন্টে চলছে নাকা চেকিং। শহরের উত্তর থেকে মধ্য দক্ষিণ থেকে পূর্ব সর্বত্র নাকা চেকিং পয়েন্ট গড়ে তোলা হয়েছে। গাড়ির কাগজপত্র পরীক্ষার পাশাপাশি চলন্ত গাড়িতে বেআইনি আর্থিক লেনদেন হচ্ছে কিনা তা জানতে লালবাজার সতর্ক রয়েছে। আজ সেই সতর্ক পদক্ষেপে সোমবার রাতে উত্তর কলকাতার জোড়াবাগান থানা(Jorabagan P.S.) এলাকায় নাকা পয়েন্টে হল প্রায় ৯ লক্ষ টাকা।

আটক ওই মাছ ব্যবসায়ী টাকা প্রসঙ্গে যে ব্যবসায়ী লেনদেনের কথা উল্লেখ করেছেন, তার সত্যতা যাচাই করছে কলকাতা পুলিশ(Kolkata Police)। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন উপলক্ষে নাকা চেকিংয়ে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বিভিন্ন পয়েন্টে। সোনার বিস্কুট সহ ফেনসিডিল এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ । একাধিক রাজনৈতিক দলের ব্যক্তিদের কাছ থেকেও উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা।

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro

গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান? NIA চার্জশিটে বিস্ফোরক তথ্য

ফলতার ২৮৫টি বুথে ভোটগ্রহণ, উৎসবের মেজাজে ভোটাররা

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

মশা তাড়াতে কোন-কোন এসেনশিয়াল অয়েল সবচেয়ে ভাল কাজ করে?