পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান? NIA চার্জশিটে উঠে এল বিস্ফোরক তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ ২০২৫ সালের এপ্রিল মাসে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার তদন্তে বিস্ফোরক তথ্য সামনে আনল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগাঁও-এ ওই হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। এবার এনআইএ-র চার্জশিটে দাবি করা হয়েছে, গোটা হামলার ছক কষা হয়েছিল পাকিস্তানে বসেই এবং হামলার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করছিল পাকিস্তানের জঙ্গিরা।

তদন্তে উঠে এসেছে, লস্কর-ই-তইবা (LeT) এবং তার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর জঙ্গি সইফুল্লাহ ওরফে সাজিদ জাট ওরফে ‘লংড়া’ পাকিস্তানের লাহৌর থেকে হামলাকারীদের সরাসরি নির্দেশ দিচ্ছিল। বর্তমানে সে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছে। এনআইএ-র দাবি, হামলার দিনেও লাহৌর থেকে জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে অবস্থান, গতিবিধি এবং পালানোর রুট সম্পর্কিত তথ্য পাঠানো হচ্ছিল। চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, হামলার আগে ১৫ ও ১৬ এপ্রিল তিন জঙ্গি-ফয়সল জাট ওরফে সুলেমান, হাবিব তাহির ওরফে ছোটু এবং হামজা আফগানি বৈসরন উপত্যকা ও আশপাশের এলাকায় রেকি চালায়। পর্যটকদের চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরই হামলার পরিকল্পনা চূড়ান্ত হয়।  এনআইএ জানিয়েছে, নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া অন্তত দুটি মোবাইল ফোন পাকিস্তান থেকে কেনা হয়েছিল। একটি ফোন লাহৌরের কায়েদ-এ-আজম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ঠিকানায় পাঠানো হয়েছিল, অন্যটি কেনা হয় করাচির শাহরা এলাকা থেকে।

আরও পড়ুনঃ ‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা 

হামলার পর TRF প্রথমে টেলিগ্রাম চ্যানেল ‘কাশ্মীর ফাইট’-এ দায় স্বীকার করলেও আন্তর্জাতিক চাপ বাড়তেই তারা দাবি করে, চ্যানেলটি হ্যাক করা হয়েছিল। এনআইএ-র মতে, সেটিই ছিল পাকিস্তানের ‘ফলস ফ্ল্যাগ’ তত্ত্ব ছড়ানোর চেষ্টা। এই হামলার পরই ভারত শুরু করে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভিতরে লস্করের একাধিক ঘাঁটি ধ্বংস করে দেয় নির্ভুল গ্লাইড বোমা, ড্রোন ও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র হামলায়। ভারতীয় সেনার পাল্টা অভিযানে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামোও বড়সড় ক্ষতির মুখে পড়ে।

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গুর আক্রমণ, ‘হটস্পট’ বেছে বেছে নজরদারি স্বাস্থ্য দফতরের

আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা