রাইসির মৃত্যুকে বড় ক্ষতি বলে জানালেন পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। শুধু তাই নয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি রাইসিকে খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তি হিসেবেও উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার (২২ মে) রাইসির মৃত্যুর পর ইরানের সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। জানা যায়, ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ বা স্টেট ডুমার চেয়ারম্যানের সাথে বৈঠকের সময় রাইসিকে ‘খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ’ বলেও তুলে ধরেন পুতিন। শুধু তাই নয় এই মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।

স্পিকারের কাছে গিয়ে পুতিন যে সমবেদনা জানিয়েছেন তা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দিতে বলেন। আগের মতোই দুই দেশের মধ্য দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন পুতিন। অর্থাৎ আগে যেমন সম্পর্ক ছিল রাশিয়া এবং ইরানের মধ্যে তেমন সম্পর্কই থাকবে। কোনরকম নড়চড় হবে না।

প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন ,  প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরান ও ইরানি জনগণের জন্য বিরাট বড় ক্ষতি। তিনি একজন অত্যন্ত  স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী মানুষ ছিলেন। রাইসি ছিলেন প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ।

পাশাপাশি তিনি আরও জানান, রাইসির সঙ্গে কাজ করাটা বেশ আনন্দের ছিল । তিনি বলেন তাঁদের মধ্যে সম্পর্ক খুব ভাল ছিল। তবে এই মৃত্যুতে অনেক বড় ক্ষতি হয়েছে ইরানের বলে জানান তিনি।

তিনি জানিয়েছেন হেলিকপ্টারটি কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তা তদন্তে ইরানকে সহযোগিতা করবেন। এইসময় ইরানের পাশে থাকবেন পুতিন।

যদিও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান।তদন্ত দলটি ইতিমধ্যেই হেলিকপ্টার বিধ্বস্তের এলাকায় পৌঁছেছে এবং কাজ শুরুও করে দিয়েছে। নিঁখুতভাবে তদন্তের কাজ করা শুরু হয়ে গিয়েছে। পুরো তদন্তকাজ শেষ হওয়ার পরই ফল জানানো হবে বলে জানা গিয়েছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়