জুন মাসে ঘোরার জন্য রইল ৩ টি সেরা জায়গা

Share:

নিজস্ব প্রতিনিধি :  কাজের চাপে মন বিষণ্ণ ? কোথাও ঘুরতে যেতে চাইছেন! কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না ? প্রাকৃতিক সৌন্দর্য্য কী ভালবাসেন ? তবে আর চিন্তা নেই ঘুরে আসতে পারেন কেরল থেকে। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর কেরলের বেশকিছু জায়াগায় মন জুড়োবে আপনার। কাজের চাপ আর থাকবে না। মানসিকভাবে শান্তি মিলবে কেরলের এই কয়েকটি জায়গায়। জেনে নিন কোন কোন জায়গা ভ্রমনের জন্য সেরা।

আল্লেপি : আল্লেপি হল কেরালার অন্যতম দর্শনীয় স্থান। এটি ব্যাকওয়াটার ট্রিপ ও হাউসবোটের জন্য পরিচিত।এর চারিদিকে ছড়িয়ে আছে সবুজ আর সবুজ। আলেপ্পিকে ‘প্রাচ্যের ভেনিস’ ও বলা হয়ে থাকে। এখানকার ব্যাকওয়াটারে হাউসবোট ভ্রমণ, ধান খেত, ছোট চ্যাপেল, মাছ ধরা অঞ্চল, হাঁস ও শাপলাসহ সব ধরনের ল্যান্ডস্কেপ দৃশ্য দেখার অন্যতম সুযোগ রয়েছে এখানে। এখানকার আবহাওয়া হল মনোরম।জানুযারি, মে, জুন, ডিসেম্বর মাস হল সেরা সময় ভ্রমনের জন্য।

মুন্নার : পুরো দক্ষিণ ভারতের সর্বাধিক জনপ্রিয় হিল স্টেশন হল মুন্নার।অনন্য প্রাকৃতিক দৃশ্য ও সবুজ বলয়ের জন্য পরিচিত এই জায়গা। এখানকার কুয়াশাচ্ছন্ন পাহাড়ি উপত্যাকা দেখার মত। সেইসঙ্গে পাহাড়ি উপত্যাকার দিকে তাকালে মনে হবে মেঘের বলয় ছুঁয়ে গেছে পাহাড়গুলিকে। এখানকার আবহাওয়া ঠান্ডা প্রকৃতির। তবে সারাবছরই ঘোরা যায় এই জায়গাটি।

ওয়ানাড : এটি কেরালার ‘সবুজ স্বর্গ’ নামে পরিচিত।কারণ হল এটি শান্ত, বন্যপ্রাণী, প্রকৃতির সৌন্দর্যের মেশানো রূপ। এখানে আরও একটি জিনিস আপনার অভিজ্ঞতা হবে তা হলে এই অঞ্চলের আদিবাসীদের জীবন যাত্রা।তবে এখানকার আবহাওয়া ঠান্ডা প্রকৃতির। জুন থেকে অক্টোবর মাস হল সেরা সময়।

৮০০ ফুট নিচে খাদে পড়ল স্করপিও, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যুবকের

ভয়াবহ দুর্ঘটনা! রডবোঝাই ট্রাক উল্টে মৃত ১৫, আহত একাধিক

পুলিশকে গুলি করা ‘‌ডন’‌কে অন্তর্বাসে পরিয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য

বাতিস্তম্ভের আলো খুলে মাথায় পড়ে শিশুর মৃত্যু, আলোড়ন হেস্টিংসে

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির বঞ্চিত চাকরিপ্রার্থীরা, দাবি নবান্নে বৈঠকের

সোম সকালেই ঘোড়ার লাফ শেয়ারবাজারের, সেনসেক্স বাড়ল ৮৩০ পয়েন্ট

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা মিলবে কবে?‌ দু’‌দফা চলল নির্বিঘ্নে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত?

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির