ফের হিন্দি ওয়েবসিরিজে প্রসেনজিৎ, সঙ্গী জিৎ, শীঘ্রই কলকাতায় শুটিং শুরু

সেটাই আসলে ‘খাকি ২’-এর লুক। সেখানে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। তাই মোটা গোঁফও রাখতে হচ্ছে অভিনেতাকে। রুদ্ধশ্বাস পুলিশি অপারেশন নিয়েই গল্প বাঁধছেন পরিচালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা তারকাদের বলিউডে গিয়ে রাজত্ব করার বিষয়টি যুগ যুগ ধরেই চলে এসেছে। তবে এতে কেউ কেউ সফল হয়েছে, কেউ কেউ হয়নি। ফিরে এসেছ নিজের ভূমিতেই। উত্তমকুমার, সুচিত্রা সেন বলিউডে অভিনয় করেছেন, তবে প্রতিষ্ঠিত হতে পারেননি হিন্দিতে। কিন্তু তাঁদের সমকালীন অনেকেই বলিউডে গিয়ে পসার বৃদ্ধি করেছে। এছাড়াও তাঁদের পরবর্তী প্রজন্মের মধ্যে মিঠুন চক্রবর্তী বলিউডের সুপারস্টার হয়ে রাজত্ব করেছেন। এদিকে টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও বলিউডে পা বাড়িয়ে ছিলেন কেরিয়ারের প্রথম পর্যায়ে। কিন্তু সফল হননি। কিন্তু গতবছর রিলিজ হওয়া তাঁর দুই ওয়েবসিরিজ বলিউডে বেশ প্রশংসা পেয়েছে। এদিকে সুপারস্টার জিতও কেরিয়ারের প্রথম বার বলিউডেই নায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন।

কিন্তু তাঁর স্বপ্নও বৃথা হয়ে যায়। জিতের ‘চেঙ্গিজ’ প্যান ইন্ডিয়া রিলিজের পরেই হিন্দি বলয়ে অভিষেক ঘটেছে জিতের। তবে এবার আক্ষরিক অর্থেই বলিউডের ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন টলিউড সুপারস্টার জিৎ মদনানি। তাঁর সঙ্গে একই সিরিজে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও বাংলার দুই মহারথীর অ্যাকশন ধামাকা দেখবে বলিউড। না চমকের এখানেই শেষ নয়। সিরিজে থাকতে পারেন শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়ও। যদিও দুই অভিনেতা বলিউডে নিয়মিত। জানা গিয়েছে, নীরজ পাণ্ডে পরিচালিত ‘খাকি’র সিক্যুয়েলে থাকবেন জিৎ।

তাই প্রস্তুতি নিতে ইতিমধ্যেই লুক বদলে ফেলেছেন জিত। বুমেরাং সিনেমার প্রচারে জিৎকে যে লুকে দেখা যাচ্ছে, সেটাই আসলে ‘খাকি ২’-এর লুক। সেখানে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। তাই মোটা গোঁফও রাখতে হচ্ছে অভিনেতাকে। রুদ্ধশ্বাস পুলিশি অপারেশন নিয়েই গল্প বাঁধছেন পরিচালক। আর তাতেই পুরো মানানসই টলিউডের দুই অভিনেতার।কারণ তাঁদের পুলিশ ব্লকবাস্টার চলচ্চিত্রগুলির বিষয়ে মোটামুটি সবারই জানা। সূত্রের আরও খবর, লোকসভা ভোটের পরই কলকাতায় শুরু হবে শুটিং। আর শুটিং সেট হবে লালবাজার চত্বর, মধ্য ও উত্তর কলকাতার বিভিন্ন লোকেশন। পরিচালক নিজেই কলকাতায় এসে সবটা ছকে গিয়েছেন। তবে এই বিষয়ে টলিউডের দুই নায়ক কিচ্ছু বলতে নারাজ।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো