আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

থাইরয়েডে ভুগছেন, ক্যানসার হয়নি তো ?

নিজস্ব প্রতিনিধিঃ যত দিন যাচ্ছে ততই বাড়ছে থাইরয়েড আক্রান্তের সংখ্যা। আর তা নিয়ে বাড়ছে উদ্বেগ । পরিবারের সদস্য, প্রতিবেশী, সহকর্মীদের অনেকেই থাইরয়েডে ভুগছেন। আর  এই থাইরয়েডের মধ্যেই লুকিয়ে রয়েছে মরণ রোগ। মাথায় রাখতে  হবে থাইরয়েডে এমন কোনো অস্বাভাবিকতা লক্ষণ রয়েছে সেগুলির জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। কারণ,  থাইরয়েড গ্রন্থিতে টিউমার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে । এই টিউমারগুলি থেকে ক্যানসারের ঝুঁকিও থেকে যায়।

কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি ক্যান্সারে আক্রান্ত? প্রথম লক্ষণ হল   গলায় শুধু অস্বস্তি নয়, ব্যথাও হবে। শ্বাস নিতে , খাবার গিলতে সবচেয়ে বেশি কষ্ট হবে। দীর্ঘ দিন ধরে গলাব্যথা থাকলে বিষয়টি এড়িয়ে যাবেন না। দ্বিতীয়,  থাইরয়েড গ্রন্থিতে ক্যানসার হলে গলায় তার প্রভাব তো পড়বেই। এরফলে  সব সময় গলা ধরে থাকবে। ঠান্ডা না লাগলেও একটানা গলার মধ্যে অস্বস্তি থেকে যাবে। এই লক্ষণ দেখলেইব ডাক্তারের শরণাপন্ন হবেন।

উল্লেখ্য, থাইরয়েডে ক্যানসার হলে ভেঙে পড়বেন না। কারণ, ক্যানসার আক্রান্ত থাইরয়েড গ্রন্থির অস্ত্রোপচারের পরে অবশিষ্ট থাইরয়েড টিস্যু পুরোপুরি নষ্ট করতে তেজস্ক্রিয় আয়োডিন থেরাপি দেওয়া হয় রোগীকে। তাই  সঠিক সময়ে চিকিৎসা করা গেলে বেশির ভাগ ক্যানসারই সম্পূর্ণ ভালো হয়ে যায়। তাই চিকিৎসা নিতে দেরি করবেন না।

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ