চাষের জমিতে বিদ্যুতের ছেঁড়া তার জড়িয়ে মৃত্যু দুই কৃষকের

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ ও জলপাইগুড়ি: সকাল সকাল নিজের জমিতে চাষের কাজে গিয়েছিলেন বছর ৬৩ বৃদ্ধ, রিমল ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল পটলের মাচার ওপর। সেদিকে খেয়াল ছিল না। ওই বৃদ্ধ চাষী ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পটল খেতেই লুটিয়ে পড়েন ।ওই সময় ওই পথ দিয়ে চাষের কাজে যাচ্ছিলেন প্রতিবেশী আরেক কৃষক(Farmer)।লুটিয়ে পড়া বিদ্যুৎপৃষ্ট বৃদ্ধকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনিও । এরপরে স্থানীয়রা কোন রকমে তাদেরকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে(Banga Hospital) নিয়ে আসলে চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করে।

মৃতদের নাম অমল পাল(৫৯)ও অনিল পাল(৬৩) মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পাট শিমুলিয়া(Simulia) পশ্চিমপাড়া এলাকায়। ঘটনায় শোকোস্তব্ধ গোটা এলাকা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।অন্যদিকে, জলপাইগুড়িতে(Jalpaiguri) জলঢাকা নদীর বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, সেচ দপ্তরে বিক্ষোভ।দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া জলঢাকা নদীর বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার সেচ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার বাসিন্দারা।স্মারকলিপি(Deputation) প্রদান করে তারা দাবি করেছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে বাঁধ(Dam)।

যা ভবিষ্যতে বন্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।বছরের পর বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অবশেষে বাঁধ নির্মাণ কাজ শুরু হলেও, কাজের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।তাদের অভিযোগ, নির্মাণ সামগ্রীর মান নিম্নমানের। এছাড়াও, নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম চলছে বলে অভিযোগ তোলা হয়েছে।স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে নির্মাণ কাজের মান নিশ্চিত করা হোক এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে