চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেবরাজ- শওকতকে তলব নিয়ে সিবিআইকে আক্রমণ মমতার

নিজস্ব প্রতিনিধিঃ  যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভাতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিম।  কারণ এদিন সিবিআই তলব করেছিল  উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। ভোট চলছে বলে তৃণমূলের দুই নেতাই তলবে সাড়া দেয়নি।

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘আমি সিবিআই অফিসারদের বলতে চাই  যে মোদিবাবু থাকবেন না। ভোটের আগে এইভাবে তলব করা যায় না। ও বাঘের বাচ্চা এর মত লড়াই করে। আজ দেবরাজকেও ডেকেছে। আমি আসার আগে কমপ্লেইন করে এসেছি।’   এখান থেকেই স্পষ্ট যে ভোটের মাঝে তৃণমূল নেতাদের তলব একেবারেই মেনে নিতে পারেননি মমতা। তবে এই প্রথমবার নয় তৃণমূলের নেতাদের সিবিআই-ইডির তলব নিয়ে বরাবরই আক্রমণাত্মক সুর চড়িয়েছেন মমতা। 

অন্যদিকে, বুধবার সভা থেকে মমতা জানালেন কেন আসন্ন নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে মিমি চক্রবর্তীকে প্রার্থী করা হয়নি। তৃণমূল সুপ্রিম বলেন,’ মিমি এখন খুব বেশি ব্যস্ত হয়ে যাওয়ায় আমরা সায়নীকে প্রার্থী করেছি। ও কোমরে কাপড় বেঁধে লড়াই করবে।‘ আগামী ১ জুন যাদবপুর কেন্দ্রে রয়েছে সপ্তম দফায় নির্বাচন। আর তারআগেই সায়নীর হয়ে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল সুপ্রিম।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ