সপ্তম দফায় ৩৯ কেন্দ্রে ‘লাল সতর্কতা’, তালিকায় মোদির বারাণসী-ও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ পর্ব বা সপ্তম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আগামী শনিবার (১ জুন)। অন্তিম দফায় আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে ভোট নেওয়া হবে। আগের ছয় দফার মতো শেষ দফাতেও দাগি প্রার্থীর রমরমা। ৯০৪ প্রার্থীর মধ্যে ১৯৯ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে গুরুতর ধারায় মামলা রয়েছে ১৫১ ভোট প্রত্যাশীর বিরুদ্ধে।

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় ১৩ প্রার্থী ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার তথ্য জানিয়েছেন। চার জন প্রার্থী স্বীকার করেছেন তাঁদের বিরুদ্ধে খুনের  (৩০২ ধারা) মামলা চলছে। ২৭ জন জানিয়েছেন তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার (৩০৭ ধারা) অভিযোগে মামলা ঝুলছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার অভিযোগে মামলা রুজু রয়েছে ১৩ জনের বিরুদ্ধে। তার মধ্যে দুই জনের বিরুদ্ধে ধর্ষণের (৩৭৬ ধারা) অভিযোগে মামলা দায়ের হয়েছে। ২৫ প্রার্থী স্বীকার করে নিয়েছেন, তাদের বিরুদ্ধে ঘৃণ্য ভাষণের দায়ে মামলা চলছে।  একই আসনে তিন বা ততোধিক প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় ৫৭টি আসনের মধ্যে ৩৯টি আসনই ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে চিহ্নিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র বারাণসী। শেষ দফায় সর্বাধিক ‘লাল সতর্কতা’ কেন্দ্র রয়েছে পঞ্জাবে। পঞ্চ নদের তীরে অবস্থিত রাজ্যটির ১৩ আসনের মধ্যে ৯টিতেই ‘লাল সতর্কতা’ রয়েছে। বিহার ও উত্তরপ্রদেশের সাতটি করে আসনে ‘লাল সতর্কতা’ জারি হয়েছে। পাশাপাশি ছয়টি আসনেও জারি হয়েছে ‘লাল সতর্কতা’।

এক নজরে দেখে নেওয়া যাক ‘লাল সতর্কতা’ জারি হওয়া কেন্দ্রগুলি- 

 

বিহার————-কারাকাট, জাহানাবাদ, বক্সার, আরা, সাসারাম, নালন্দা ও পাটলিপুত্র

পশ্চিমবঙ্গ——–বসিরহাট , বারাসত, দমদম, ডায়মন্ড হারবার, মথুরাপুর ও যাদবপুর

পঞ্জাব————-জলন্ধর, গুরুদাসপুর,ভাতিন্ডা, অমৃতসর, আনন্দপুর সাহিব, লুধিয়ানা, পাতিয়ালা, খাদুর সাহিব, সাঙ্গরুর ও ফিরোজপুর

হিমাচল প্রদেশ—–হামিরপুর ও মান্ডি

ওড়িশা————জগ‍ৎসিংপুর, ময়ূরভঞ্জ ও বালাসোর

উত্তরপ্রদেশ——-বালিয়া, মির্জাপুর, গাজীপুর, গোরখপুর, বারাণসী, কুশীনগর, বাঁশগাও, মহারাজগঞ্জ ও ঘোসি

ঝাড়খন্ড———–গোড্ডা

চণ্ডীগড়———–চণ্ডীগড়

 

 

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক