গোপনাঙ্গে সোনা লুকিয়ে পাচার করতে গিয়ে ধরা পড়লেন বিমান সেবিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : গোপনাঙ্গে এক কেজি সোনা লুকিয়ে মাস্কট থেকে কুন্নুর এসেছিলেন এক বিমান সেবিকা। কিন্তু ধরা পড়ে গেলেন বিমানবন্দরে। গ্রেফতার করে মহিলাকে আদালতে পেশ করা হয়। আদালত ধৃত ওই মহিলার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, ওই মহিলা কলকাতার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই মহিলার নাম সুরভি খাতুন। গত ২৮ মে সুরভি মাস্কট থেকে কুন্নুর বিমানবন্দরে এসেছিলেন। সোনা পাচার যে করা হচ্ছে, সেই খবর আগে থেকেই ডায়রেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স দফতরের আধিকারিকদের কাছে ছিল। শেষ পর্যন্ত বিমানবন্দরেই সুরভিকে আটক করা হয়। তারপর তাঁর দেহে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে ৯৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে রাজস্ব বিভাগের গোয়েন্দারা। এই ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না। ভারতে এটাই প্রথম ঘটনা যেখানে একজন বিমান সেবিকা সোনা পাচার করতে গিয়ে ধরা পড়লেন।

ইতিমধ্যে ওই বিমান সেবিকাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তকারীরা জানতে পেরেছেন, এর আগে একাধিকবার সোনা পাচার করেছেন বিমান সেবিকা। এই ঘটনার সঙ্গে কেরালার কোনও সোনা পাচার চক্র জড়িত থাকতে পারে বলে জানা যাচ্ছে। তবে কে বা কারা যুক্ত সেবিষয়টি তদন্তকারীদের কাছে এখনও স্পষ্ট নয়। এদিকে ধৃত বিমান সেবিকা যে বিমান সংস্থার সঙ্গে জড়িত, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে ওই বিমান সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর